উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। এর বিশেষত্ব হলো বৈচিত্র্যময় সংস্কৃতি, নদীবাহিত ভূপ্রকৃতি, মঙ্গলকাব্যের ইতিহাস, কৃষি ও মৎস্যচাষ। এই জেলায় বনগাঁ, বারাসত, বসিরহাট, হাবড়া, দমদম, বেলঘরিয়া থেকে শুরু করে বহু শহর-উপশহর রয়েছে। কলকাতার একেবারে লাগোয়া হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই জেলা থেকে কলকাতায় কাজ করতে যান। এখানকার, ব্যারাকপুরের গান্ধীঘাট, নৈহাটির বড়মা, দক্ষিণেশ্বরের কালীমন্দির, সুন্দরবনের কিছু অংশ, কাশীপুর–আদ্যাপীঠ ও কচুয়া পাটপল্লব আশ্রম ভ্রমণের জন্য আকর্ষণীয়।

প্রতীক উরকে নিয়ে রাজ্য সম্পাদক মণ্ডলীতে ঝড়, তরুণ নেতাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল সিপিএম!
বাম আমলের শিক্ষামন্ত্রীর সমালোচনায় হাইকোর্ট! কী কী নির্দেশ? দেখুন ভিডিও
রোল অবজারভারদের ভূমিকায় প্রশ্ন! WHATSAPP চ্যাট প্রকাশ করে সরব অভিষেক! দেখুন ভিডিও
'আমাকে ফোন করেছিল!' প্রতীক উর-কে নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক তরুণ CPIM নেতা সায়ন

হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন নির্বাচন কমিশনের রোল অবজার্ভার সি মুরুগান৷ এমনই বিস্ফোরক অভিযোগ তুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে অভিষেক লেখেন, ‘নির্বাচন কমিশন কী মনে করেন যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশাবলি প্রকাশ্যে অমান্য করা যেতে পারে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং যোগাযোগের সরকারি পদ্ধতিগুলি মেনে চলার উপর জোর দিয়েছে। তবুও আমরা সরকারি এবং বিশ্বাসযোগ্য পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিতে দেখছি৷’






কলকাতার এসপ্ল্যানেড, শ্যামবাজার বা সল্টলেক থেকে বাসেও সরাসরি বারাসত, হাবড়া, বসিরহাট, দমদম ইত্যাদি এলাকায় যাওয়া যায়, সময় লাগে গন্তব্যভেদে প্রায় ১–২ ঘণ্টা। ফলে ভ্রমণ বা কাজের জন্য উত্তর ২৪ পরগনা কলকাতার মানুষের কাছে সবসময় সহজপ্রাপ্য এবং আকর্ষণীয়।
কলকাতা থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্থানে সহজেই ট্রেনে যাওয়া যায়। শিয়ালদহ থেকে বারাসত, বনগাঁ, হাসনাবাদ বা রানাঘাট লাইনের লোকাল ট্রেনে মাত্র ৩০–৯০ মিনিটের মধ্যেই পৌঁছানো সম্ভব।