advertisement

Smart Phone Use Habits: কাজের ফাঁকে বারবার ফোন দেখে 'বিরাট ক্ষতি' করছেন ব্রেনের! হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ভয়ানক তথ্য

Author :
Last Updated: Feb 24, 2026, 18:39 IST

একটানা ‘স্ক্রিন টাইম’ ক্ষতিকর। আবার বারে বারে ফোনের স্ক্রিনে চোখ রাখাও ভয়ানক৷ দুই অভ্যাসই বড্ড ক্ষতি করছে শরীরের। কারণ গবেষণা বলছে, যত বার আপনি কাজের মাঝে ফোনের দিকে তাকাবেন, তত বারই এক আশ্চর্য বদল ঘটে যাবে মস্তিষ্কে। যাতে অজান্তেই হচ্ছে বড় ক্ষতি৷ এই নিয়ে একটি গবেষণা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে৷ গবেষকেরা জানাচ্ছেন, বারে বারে ফোন দেখলে মনোযোগে বিঘ্ন ঘটে। কাজের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগে কী কাজ করছিলেন, তা ভুলে যান৷ এতে মনোযোগ তো নষ্ট হয়ই, স্মৃতিশক্তিও নষ্ট হতে থাকে। গবেষণা বলছে, দিনে ৮০ থেকে ৯০ বা কিছু ক্ষেত্রে ১০০ বারেরও বেশি ফোন দেখার অভ্যাস আছে অনেকেরই। এতে বারে বারে মনোযোগের বারোটা বাজছে। এমন করতে করতে কোনও কাজই আর মন দিয়ে করা সম্ভব হয় না। কাজের প্রতি উৎসাহ হারিয়ে যায়৷ ধীরে ধারে হতাশা গ্রাস করে আপনাকে৷

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/লাইফস্টাইল/
Smart Phone Use Habits: কাজের ফাঁকে বারবার ফোন দেখে 'বিরাট ক্ষতি' করছেন ব্রেনের! হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ভয়ানক তথ্য
advertisement
advertisement