advertisement

Mamata Banerjee: মালদহ-কাণ্ডে মমতার নিশানায় একযোগে বিজেপি-মিম ঘনিষ্ঠতা, মোদিকে বিঁধে তুললেন বড় অভিযোগ

Last Updated:

Mamata Banerjee: মালদহ-কাণ্ডে নরেন্দ্র মোদিকে পাল্টা তোপ মমতার! 'মিম-ঘনিষ্ঠতা' নিয়ে বিঁধে মোথাবাড়ির ঘটনায় নিশানা করলেন বিজেপিকে।

মমতা বন্দ্যোপাধ্য়ায়
মমতা বন্দ্যোপাধ্য়ায়
কলকাতা: মালদহকাণ্ডে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তোপ দেগেছেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এ বার মোদিকে পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের তির ঘুরিয়ে দিলেন বিজেপির দিকেই। একই সঙ্গে স্পষ্ট করলেন, মোথাবাড়িতে যা ঘটেছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।
মোথাবাড়ির সাম্প্রতিক অশান্তি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ”মোথাবাড়ির ঘটনার সময় আপনি কোথায় ছিলেন?” তিনি স্পষ্ট জানান যে তৃণমূল কংগ্রেস কোনও ধরনের হামলা বা হিংসাকে সমর্থন করে না। তবে একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ”আপনারা মিম-এর মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। আসল দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের হেনস্থা করা হচ্ছে।”
advertisement
আরও পড়ুন: বঙ্গ ভোটে ঝাঁপাতে ৪০ তারকা প্রচারক ঘোষণা কংগ্রেসের, তালিকায় সনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! আর?
মালদহের মোথাবাড়ির ঘটনায় ‘মূলচক্রী’ হিসাবে গ্রেফতার হয়েছেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। গ্রেফতারির পর তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। উঠে এসেছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-এর নামও। গত বিধানসভা ভোটে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে মিম-এর টিকিটে প্রার্থী হয়েছিলেন মোফাক্কেরুল। ধৃতের মিম-যোগকে হাতিয়ার করেই সোমবার মোদিকে পাল্টা দিলেন মমতা।
advertisement
advertisement
আরও পড়ুন: সর্বহারাদের দলের নতুন মুখও ‘সর্বহারা’! বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী আফরিনের স্থাবর সম্পত্তি ‘শূন্য’, হলফনামায় আর কী চমক?
মিম বিহার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করায় বিজেপিবিরোধী দলগুলির ভোট ভাগাভাগি হয়েছে বলে অভিযোগ বিরোধী দলগুলির। বিরোধী দলগুলির সেই অভিযোগের কথাই সোমবার ফের মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভিযোগ তুললেন, পশ্চিমবঙ্গেও সেটিই করার চেষ্টা করছে মিম এবং বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: মালদহ-কাণ্ডে মমতার নিশানায় একযোগে বিজেপি-মিম ঘনিষ্ঠতা, মোদিকে বিঁধে তুললেন বড় অভিযোগ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement