advertisement

Congress Star Campaign in West Bengal: বঙ্গ ভোটে ঝাঁপাতে ৪০ তারকা প্রচারক ঘোষণা কংগ্রেসের, তালিকায় সনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! আর?

Last Updated:

Congress Star Campaign in West Bengal: হেভিওয়েটদের ভরসায় ভোটের লড়াই জমাতে মরিয়া কংগ্রেস। বাংলায় তারকা প্রচারের তালিকা ঘোষণা। কারা আসছেন?

বঙ্গ ভোটে ঝাঁপাতে ৪০ তারকা প্রচারক ঘোষণা কংগ্রেসের
বঙ্গ ভোটে ঝাঁপাতে ৪০ তারকা প্রচারক ঘোষণা কংগ্রেসের
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটকে সামনে রেখে ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল জাতীয় কংগ্রেস। সোমবার দলের তরফে প্রকাশিত তালিকায় শীর্ষে রাখা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র নাম।
শীর্ষে গান্ধি পরিবার
তালিকার প্রথম সারিতেই রয়েছেন গান্ধি পরিবারের সদস্যরা, সনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধির বাংলায় ভোটপ্রচারের কথা রয়েছে। উল্লেখযোগ্য বিষয়, সাম্প্রতিক লোকসভা নির্বাচনের আগে এঁদের পশ্চিমবঙ্গে প্রচারে দেখা না গেলেও, এবারের বিধানসভা ভোটে তাঁদের সক্রিয় ভূমিকার ইঙ্গিত মিলেছে।
advertisement
আরও পড়ুন: মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
জাতীয় স্তরের হেভিওয়েটদের উপস্থিতিও দেখা যাবে। তালিকায় কংগ্রেসের একাধিক শীর্ষ নেতার নাম রয়েছে, যেমন– কে সি বেণুগোপাল, রণদীপ সিং সুরজেওয়ালা, অশোক গেহলট, শশী থারুর, সলমান খুরশিদ, গৌরভ গগৈ, কানহাইয়া কুমার, মহম্মদ আজহারউদ্দিন। এছাড়াও রয়েছেন সুখবিন্দর সুখু, যিনি বর্তমানে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: সর্বহারাদের দলের নতুন মুখও ‘সর্বহারা’! বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী আফরিনের স্থাবর সম্পত্তি ‘শূন্য’, হলফনামায় আর কী চমক?
রাজ্য কংগ্রেসের নেতাদেরও তালিকায় রাখা হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য– অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, ইশা খান চৌধুরী, অমিতাভ চক্রবর্তী। তবে তালিকায় বহিরাগত নেতাদের প্রাধান্যই বেশি বলে রাজনৈতিক মহলের মত।
advertisement
একক লড়াই, জোরদার প্রচার
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে সর্বশক্তি দিয়ে প্রচারে নামতে চাইছে দল। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের তারকা প্রচারকের তালিকা ঘোষণা করেছে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, তার আগে রাজ্যের রাজনৈতিক লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। হেভিওয়েট নেতাদের ময়দানে নামিয়ে কংগ্রেস যে লড়াইয়ে টিকে থাকতে মরিয়া, তা এই তালিকা থেকেই স্পষ্ট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Congress Star Campaign in West Bengal: বঙ্গ ভোটে ঝাঁপাতে ৪০ তারকা প্রচারক ঘোষণা কংগ্রেসের, তালিকায় সনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! আর?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement