Orange Alert For Thunderstorm: তুমুল দুর্যোগের আশঙ্কায় কাঁপছে বাংলা, ৬০ কিমি গতিতে প্রবল হাওয়া, ঝড়-বৃষ্টিতে তোলপাড় জেলার পর জেলা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Debalina Datta
Last Updated:
Orange Alert For Thunderstorm: রাতারাতি বদলে যাচ্ছে আবহাওয়া, দক্ষিণের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা! ভিজবে এই জেলাগুলি!
advertisement
advertisement
জেলা পুরুলিয়ায় হচ্ছে ঝড়-বৃষ্টি। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটাই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। সোমবার জেলা পুরুলিয়ার সম্ভাব্য তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে জেলা জুড়ে। আবহাওয়ার খামখেয়ালীতে জেরবার জেলাবাসী।
advertisement
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
advertisement
দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভবনা দেখা দিয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মোটের উপর উত্তরের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজবে উত্তরে বেশিরভাগ জায়গা।
advertisement








