advertisement

West Bengal Assembly Elections 2026: মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?

Last Updated:

West Bengal Assembly Elections 2026: বিশাল মিছিল করে শক্তি প্রদর্শন সুজয় বন্দ্যোপাধ্যায়ের, ঢাক ঢোলের তালে মনোনয়ন জমা! কোথায়?

+
সুজয়

সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নির্বাচনের আগেই একপ্রকার জয়ের উল্লাস দেখা গেল শহর পুরুলিয়াতে। ‌একেবারে উৎসবের আনন্দে মেতে উঠলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ব্যান্ড পার্টি বাজিয়ে হাজার হাজার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিলেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। শহরের রথতলা মোড় থেকে বিশাল পদযাত্রার সূচনা হয়। শেষ হয় হসপিটাল মোড়ে।
প্রায় পাঁচ থেকে ছয় হাজার তৃণমূল কর্মী সমর্থকের সমাগম দেখতে পাওয়া যায় এই পদযাত্রায়। ‌ইতিপূর্বে পুরুলিয়া শহরে সুজয় বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। সেই সমস্ত কথাকে একেবারে নস্যাৎ করে বিশাল শোভাযাত্রার মাধ্যমে নমিনেশন দাখিল করেন তিনি। কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল তুঙ্গে। রীতিমতো পুরুলিয়া শহরে সবুজ ঝড় তুলে দিলেন সুজয় বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: ড্রোনে উড়ে এল ফুলের মালা! প্রচারেই চমকে দিয়ে হলফনামা দিলেন অভিষেক-ঘনিষ্ঠ সামিম আহমেদ
এ বিষয়ে তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যেভাবে মানুষের সমাগম হয়েছিল তাতে বোঝা যাচ্ছে মানুষ তৃণমূলকে চাইছে।’ পুরুলিয়া বলছে সুজয় বন্দ্যোপাধ্যায় জিতছে এই স্লোগানের মধ্যে দিয়ে মানুষের মনের ভাব প্রকাশ পাচ্ছে। তাই জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি। ‌তৃণমূলের ঝান্ডা প্ল্যাকার্ড বিভিন্ন ধরনের বাজনা নিয়ে এই পদযাত্রা এক অন্য মাত্রা তৈরি করেছিল শহরে। উৎসুখ মানুষজন আগ্রহ সহকারে এগিয়ে আসছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: আগামী ৩ ঘণ্টায় তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! ওয়েদার আপডেট
কর্মী সমর্থকেরা ও ব্যান্ড পার্টির তালে কোমর দোলাচ্ছিলেন। যেন বিজয়ের আগেই এক উল্লাসের আমেজ ছিল সকলের মধ্যে।
এদিন শহরের বুকে এই বৃহৎ মিছিল নির্বাচনের আগে কার্যত বড় প্রভাব ফেলেছে এলাকায়। কর্মী সমর্থকের মধ্যে উচ্ছ্বাস ছিল চরমে।  তৃণমূলের বিদায়ী কাউন্সিলর-সহ সব কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
West Bengal Assembly Elections 2026: মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
KKR vs PBKS : কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement