IMD Weather Update: আগামী ৩ ঘণ্টায় তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! ওয়েদার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া। গুমোট গরম থেকে মুক্তি? দক্ষিণবঙ্গের ৬ জেলায় তীব্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের। জানুন...
advertisement
★দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও তীব্র বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা। সঙ্গে ঝাড়গ্রাম জেলায় তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও তীব্র বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শিলাবৃষ্টির সতর্কতা।
advertisement
★রাজ্যের তিন জেলায় তীব্র ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী ঝড়ের বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও তীব্র বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
advertisement
advertisement
advertisement







