advertisement

Kalchini Election: ধামসা-মাদলের তালে পা মেলালেন কালচিনির প্রার্থীরা! ভোটের আগে উৎসবের রেশ চা বাগানের ময়দানে

Last Updated:

সরহুল উৎসবে মেতে উঠলেন কালচিনি বিধানসভার প্রার্থীরা। আদিবাসী সমাজের অন্যতম উৎসব সরহুল। এই উৎসবের রাতে কালচিনির সুভাষিনী চা বাগানের ময়দানে দেখা গেল বিধানসভা নির্বাচনে কালচিনি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের।ধামসা, মাদলের তালে নেচে উঠলেন সকলে।

+
আদিবাসী

আদিবাসী নৃত‍্যে মেতে উঠলেন প্রার্থীরা

কালচিনি, অনন্যা দে: সরহুল উৎসবে মেতে উঠলেন কালচিনি বিধানসভার প্রার্থীরা। আদিবাসী সমাজের অন্যতম উৎসব সরহুল। এই উৎসবের রাতে কালচিনির সুভাষিনী চা বাগানের ময়দানে দেখা গেল বিধানসভা নির্বাচনে কালচিনি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের। ধামসা, মাদলের তালে নেচে উঠলেন সকলে।
চার হাত এক হল সরহুল পুজোতে। এই উপলক্ষ্যে ৫২ জোড়া দম্পতির আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হল। অগ্নিকে সাক্ষী রেখে, মালা বদল করে গণ বিবাহ দেওয়া হল কালচিনির এই ময়দানে। গণবিবাহ উপলক্ষে সেজে ওঠে কালচিনির সুভাষিনী চা বাগানের ময়দান। সকাল থেকে দেখা যায় দম্পতিদের ভিড়।
advertisement
advertisement
পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ৫২ জোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হল। এই গণ বিবাহে সামিল হতে এসেছিলেন কুমারগ্রাম, চালসা, ডিমডিমা সহ ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এবং গ্রামাঞ্চল থেকে ৫২ জন দম্পতি। অনেকেরই নিজেদের সন্তান রয়েছে। অনেকেই আবার সংসার পেতেছেন বেশ কয়েক মাস হল। আবার অনেকে কিছুদিন আগে পাড়ার মন্দির থেকে কোনওরকমে বিয়ে করেছেন। এঁরা কেউই নিজেদের বিবাহের অনুষ্ঠান করতে পারেননি জাঁকজমক করে। আর্থিক অনটন তাঁদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার তাঁদের গণবিবাহ দেওয়া হল। সাজসজ্জা, খাওয়া-দাওয়া, উপহারের ডালি সব মিলিয়ে রাজকীয় ব্যবস্থা।
advertisement
গণ বিবাহ অনুষ্ঠানে  উপস্থিত হয়েছিলেন কালচিনি বিধানসভার প্রার্থীরা। ভোট প্রচার নয়, তবে আনন্দে মেতে উঠলেন তাঁরা। কালচিনি বিধানসভা চা বাগান প্রবণ এলাকা। আদিবাসী সমাজের কোনও অনুষ্ঠান হলে সকলেই তাতে অংশগ্রহণ করেন।রাতে দেখা গেল কালচিনির বিজেপি প্রার্থী বিশাল লামা এসেছেন উৎসবে। তিনি আদিবাসী নৃত্য দলের সঙ্গে নাচ ও গানে মেতে ওঠেন। প্রার্থীদের একসঙ্গে পেয়ে খুশি হন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kalchini Election: ধামসা-মাদলের তালে পা মেলালেন কালচিনির প্রার্থীরা! ভোটের আগে উৎসবের রেশ চা বাগানের ময়দানে
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বন্ধ বৃষ্টিতে
KKR vs PBKS : ইডেনে শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বন্ধ বৃষ্টিতে
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement