advertisement

IIT Baba Marriage: মহাকুম্ভ থেকে ছাদনাতলায়! ‘আইআইটি বাবা’ অভয় সিংহের প্রেমের পরিণতি, কে হলেন তাঁর জীবনসঙ্গিনী?

Last Updated:
IIT Baba Marriage: প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ‘আইআইটিয়ান বাবা’ হিসেবে হঠাৎ আলোচনায় উঠে আসা অভয় সিংহ এবার ফের শিরোনামে। তবে এবার কারণ আধ্যাত্মিকতা নয়, ব্যক্তিগত জীবন। হিমাচল প্রদেশের ধর্মশালার এক শিব মন্দিরে প্রেম করে বিয়ে করেছেন তিনি। বিয়ের খবর সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।
1/9
প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আলোচনায় উঠে আসা ‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ ফের খবরের শিরোনামে। এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে।

2/9
হিমাচল প্রদেশের ধর্মশালার এক শিব মন্দিরে প্রেম করে বিয়ে করেছেন তিনি। কে হলেন তাঁর জীবনসঙ্গিনী? বিয়ের খবর প্রকাশ্যে আসতেই কৌতূহল বেড়েছে নেটমাধ্যমে।

3/9
মহাকুম্ভ মেলায় নিজের আধ্যাত্মিক জীবনযাপন এবং আইআইটি বোম্বের প্রাক্তন ছাত্র পরিচয়ের জন্য ভাইরাল হয়ে ওঠেন অভয় সিংহ গ্রেওয়াল। সেই ‘আইআইটিয়ান বাবা’ এবার জীবনের নতুন অধ্যায়ে। কর্ণাটকের বাসিন্দা প্রতীকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

4/9
জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ধর্মশালার অঞ্জনগড় এলাকার একটি শিব মন্দিরে হিন্দু রীতিতে বিয়ে করেন অভয় ও প্রতীকা। এরপর ১৯ ফেব্রুয়ারি আদালতে রেজিস্ট্রি বিয়েও সম্পন্ন করেন তাঁরা। বর্তমানে নবদম্পতি হিমাচল প্রদেশের ধর্মশালাতেই বসবাস করছেন।

5/9
সম্প্রতি অভয় সিংহ স্ত্রী প্রতীকাকে নিয়ে হরিয়ানার ঝাঝ্জরে নিজের বাড়িতে যান। সেখানে তাঁর আইনজীবী বাবার চেম্বারে গিয়ে সংবাদমাধ্যমের সামনে বিয়ের কথা নিশ্চিত করেন। তিনি জানান, এই বিয়ে গোপন ছিল না, মহাশিবরাত্রির দিনই তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছে।

6/9
প্রতীকা জানিয়েছেন, অভয় সিংহ অত্যন্ত সৎ ও সহজ-সরল মানুষ। প্রায় এক বছর আগে তাঁদের পরিচয় হয়। তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন এবং ভবিষ্যতে পোস্টগ্র্যাজুয়েশন করার ইচ্ছা রয়েছে। পাশাপাশি, দু’জনেই মিলে একটি ‘সনাতন বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলার পরিকল্পনা করছেন।
প্রতীকা জানিয়েছেন, অভয় সিংহ অত্যন্ত সৎ ও সহজ-সরল মানুষ। প্রায় এক বছর আগে তাঁদের পরিচয় হয়। তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন এবং ভবিষ্যতে পোস্টগ্র্যাজুয়েশন করার ইচ্ছা রয়েছে। পাশাপাশি, দু’জনেই মিলে একটি ‘সনাতন বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলার পরিকল্পনা করছেন।
advertisement
7/9
অভয় সিংহ জানান, সংসারের ছোট পরিসর ছেড়ে বৃহত্তর সমাজের জন্য কাজ করতে চান তিনি। বর্তমানে তিনি হিমাচলে থেকেই আধ্যাত্মিক জীবনযাপন করছেন এবং ‘শ্রী ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে কাজ করছেন।

8/9
 উল্লেখ্য, অভয় সিংহ গ্রেওয়ালের বাড়ি হরিয়ানার ঝাঝ্জরে। তাঁর বাবা কর্ণ গ্রেওয়াল পেশায় আইনজীবী। অভয় আইআইটি বোম্বে থেকে মাস্টার্স অফ ডিজাইন সম্পন্ন করেন। এরপর কানাডায় কিছুদিন কাজ করার পর চাকরি ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটেন। তাঁর বোন বর্তমানে কানাডাতেই বসবাস করেন।

9/9
মহাকুম্ভের মঞ্চ থেকে শুরু করে বিয়ে—অভয় সিংহের জীবনের এই অপ্রত্যাশিত মোড় ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তাঁর স্ত্রী প্রতীকা, পেশায় ইঞ্জিনিয়ার। 
মহাকুম্ভের মঞ্চ থেকে শুরু করে বিয়ে—অভয় সিংহের জীবনের এই অপ্রত্যাশিত মোড় ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বুঝতেই পেরেছেন, তাঁর স্ত্রী প্রতীকা পেশায় ইঞ্জিনিয়ার।
advertisement
advertisement
advertisement