advertisement

BJP: হাতে মনোনয়ন পত্র, দৌড়চ্ছেন বিজেপি প্রার্থী! কৃষ্ণনগরে বড় কাণ্ড, নিজেদের 'ফাঁদেই' আটকে গিয়ে যা ঘটল...

Last Updated:

BJP: কৃষ্ণনগরে মনোনয়ন জমা দিতে গিয়ে শেষমেশ দৌড়তে হল বিজেপি প্রার্থীদের। সময় ফুরিয়ে আসায় শেষপর্যন্ত প্রার্থীদের দৌড়ে অফিসে ঢুকতে হয়। শেষ মুহূর্তের এই তাড়াহুড়োর মধ্যেই তারা সফলভাবে মনোনয়নপত্র জমা দেন

+
মনোনয়ন

মনোনয়ন জমা দিতে প্রার্থীরা লাগালেন দৌড় 

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: কৃষ্ণনগরে মনোনয়ন জমা দিতে গিয়ে শেষমেশ দৌড়তে হল বিজেপি প্রার্থীদের। সোমবার সকাল থেকেই শহরজুড়ে গেরুয়া শিবিরের ব্যাপক শক্তিপ্রদর্শন চোখে পড়ে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় শহরের একাধিক এলাকা।
এদিন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাপন ঘোষ, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তারক চ্যাটার্জী, কৃষ্ণনগর দক্ষিণের সাধন ঘোষ, নাকাশিপাড়া কেন্দ্রের শান্তনু দে এবং চাপড়া কেন্দ্রের সৈকত সরকার মনোনয়ন জমা দিতে আসেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রথমে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতাদের বক্তব্যে কর্মীদের উচ্ছ্বাস আরও বাড়ে। জনসভা শেষে প্রার্থীরা বিশাল মিছিল নিয়ে জেলা শাসকের দফতরের উদ্দেশে রওনা দেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
advertisement
advertisement
গেরুয়া পতাকা, বেলুন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কর্মী-সমর্থকদের ঢল সামলাতে প্রশাসনকেও যথেষ্ট তৎপর থাকতে দেখা যায়। তবে মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময় বিকেল ৩:০০ টে পর্যন্ত থাকলেও, বিশাল মিছিল ও যানজটের কারণে প্রার্থীদের জেলা শাসকের দফতরের পৌঁছাতে দেরি হয়ে যায়।
advertisement
সময় ফুরিয়ে আসায় শেষপর্যন্ত প্রার্থীদের দৌড়ে অফিসে ঢুকতে হয়। শেষ মুহূর্তের এই তাড়াহুড়োর মধ্যেই তারা সফলভাবে মনোনয়নপত্র জমা দেন। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয় কৃষ্ণনগর শহরে। বিজেপি শিবিরের এই শক্তিপ্রদর্শন যে আসন্ন নির্বাচনের আগে সংগঠনের আত্মবিশ্বাসকে তুলে ধরছে, তা বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
BJP: হাতে মনোনয়ন পত্র, দৌড়চ্ছেন বিজেপি প্রার্থী! কৃষ্ণনগরে বড় কাণ্ড, নিজেদের 'ফাঁদেই' আটকে গিয়ে যা ঘটল...
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement