Koel Mallick: 'নতুন পথচলা শুরু...', ঝরঝরে বাংলায় শপথ নিলেন কোয়েল মল্লিক, লাল-সাদা শাড়িতে রাজ্যসভায় নজর কাড়লেন সাংসদ, রইল বাঙালি কন্যার ছবি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Koel Mallick: রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কোয়েল।রাজ্যসভায় শপথ নেওয়ার সময় ঝরঝরে খাঁটি বাংলায় শপথ গ্রহণ করেছেন অভিনেত্রী৷ লাল পাড় সাদা শাড়িতে বাঙালি লুকে রীতিমতো নজর কেড়েছেন কোয়েল৷
কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ঘোষণা করার পরই শুরু হয়েছিল তুমুল চর্চা৷ এককথায় বলতে গেলে মুহূর্তের মধ্যে চমকের পারদ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে টলিউড অভিনেত্রী কোয়েলকে। এবার দিল্লিতে রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কোয়েল।
রাজ্যসভায় শপথ নেওয়ার সময় ঝরঝরে খাঁটি বাংলায় শপথ গ্রহণ করেছেন অভিনেত্রী৷ লাল পাড় সাদা শাড়িতে বাঙালি লুকে রীতিমতো নজর কেড়েছেন কোয়েল৷ বাংলায় শপথ গ্রহণ সকলের যেমন নজর কেড়েছে পাশাপাশি এদিন নিজের আসল নাম অর্থাৎ রুক্মিণী মল্লিক হিসেবে শপথ নিলেন তিনি।
আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শপথ গ্রহণের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী৷ কোয়েলের শপথ গ্রহণের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
advertisement
ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন- ‘আজ আমি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলার মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এক নতুন পথচলা শুরু হল আজ থেকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি।’
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
অবশেষে রাজনীতিতে পা রাখলেন কোয়েল মল্লিক। রাজনীতিক মহলের অনুমান, মল্লিকবাড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অত্যন্ত সুসম্পর্ক, সেই দিক থেকেই হয়তো তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে কোয়েলকে। ২০২১-এর উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক-ও ছিলেন কোয়েল মল্লিকের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে৷ সে’বছর মনোনয়ন জমা দিতে গিয়ে মমতা নিজেই নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিসপাল সিং রানের পরিচয় করিয়ে দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে৷ ভবানীপুরেই থাকে৷’ কিছুদিন আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে উন্নয়নের পাঁচালি দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে কোয়েলের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে৷ কেউ কেউ অভিনেত্রীর রাজনীতিতে আসার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, কেউ কেউ আবার ভুল সিদ্ধান্ত বলেও অভিহিত করছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 6:13 PM IST









