PNB Customers Alert: পিএনবি-তে অ্যাকাউন্ট আছে ? ‘এই’ কাজটি না করলে ১৬ এপ্রিল থেকে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PNB Customers Alert: PNB নিষ্ক্রিয় অ্যাকাউন্টধারীদের সতর্ক করেছে। ১৫ এপ্রিলের মধ্যে KYC আপডেট বা লেনদেন না করলে ১৬ এপ্রিল থেকে কোনও নোটিস ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
আপনার কি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB Bank) অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ PNB সেই সব অ্যাকাউন্টধারীদের সতর্কবার্তা দিয়েছে, যাদের অ্যাকাউন্টে গত তিন বছর ধরে কোনও লেনদেন হয়নি। ব্যাঙ্ক জানিয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ১৫ এপ্রিল ২০২৬-এর পর ওই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
advertisement
advertisement
এই বিষয়ে ব্যাঙ্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার (বর্তমানে X)-এ পোস্ট করেও গ্রাহকদের এমন অ্যাকাউন্ট সক্রিয় করার কথা জানিয়েছে। সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি PNB অ্যাকাউন্টধারীদের ১৫ এপ্রিলের মধ্যে তাদের অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করার পরামর্শ দিয়েছে।এর জন্য আপনি নিকটবর্তী PNB শাখায় গিয়ে আপনার Know Your Customer (KYC) প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।
advertisement
advertisement
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সংক্রান্ত ঝুঁকি কমাতেই এই পদক্ষেপপঞ্জাব ব্যাঙ্ক জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোর সঙ্গে জড়িত ঝুঁকি কমানো। প্রতারণার সম্ভাবনা থাকায় ব্যাঙ্কগুলো এখন শূন্য ব্যালেন্স ও দীর্ঘদিন লেনদেনহীন অ্যাকাউন্টগুলোর উপর কড়া নজর রাখছে। পাশাপাশি, নির্দিষ্ট সময় অন্তর KYC আপডেট করাও ব্যাঙ্কিং নিয়মের অংশ।
advertisement








