Jobs in BSNL: মাসিক বেতন ৫০,৫০০! BSNL-এ স্বপ্নের চাকরির সুযোগ, কারা আবেদন করবেন? কীভাবে? রইল বিশদে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Jobs in BSNL: বিএসএনএল-এ সিনিয়র এগজিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ, আবেদনের সময়সীমা বাড়ল। জানুন বিশদে...
কলকাতা: সরকারি টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited (বিএসএনএল) সিনিয়র এগ্জিকিউটিভ ট্রেনি (Senior Executive Trainee) পদে নিয়োগের জন্য ফের বিজ্ঞপ্তি জারি করেছে। আগেই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়িয়ে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীদের।
শূন্যপদ ও বেতন
মোট শূন্যপদ: ১২০টি
advertisement
মাসিক বেতন: ₹২৪,৯০০ – ₹৫০,৫০০
কোন কোন বিভাগে নিয়োগ
টেলিকম অপারেশনস
ফিন্যান্স
শিক্ষাগত যোগ্যতা
টেলিকম অপারেশনস:
কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে
advertisement
ফিন্যান্স:
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হতে হবে
বয়সসীমা
ন্যূনতম: ২১ বছর
সর্বোচ্চ: ৩০ বছর
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রথমে বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি নির্বাচন করতে হবে
নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে
advertisement
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ (বর্ধিত): ১৬ এপ্রিল
নিয়োগ প্রক্রিয়া
আবেদন যাচাই (Verification)
মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ
প্রার্থীদের আবেদন করার আগে বিস্তারিত যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য তথ্য জানার জন্য বিএসএনএল-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 5:43 PM IST









