Cricket : একটা রান আউটের সিদ্ধান্ত প্রাণ কেড়ে নিল আম্পায়ারের! ক্রিকেট মাঠে ভয়ঙ্কর এক ঘটনা, তাও ভরা আইপিএলের মাঝে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Umpire Stabbed To Death : অন্ধ্র প্রদেশের ঘটনা। স্থানীয় এক ক্রিকেট ম্যাচে আম্পায়ার খুন। রান আউট নিয়ে বচসা। তার পর আম্পায়ারকে ছুরি মেরে খুন করা হল।
কলকাতা : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে রান-আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের জেরে ২১ বছর বয়সী এক আম্পায়ারকে ছুরির আঘাতে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রবিবার সন্ধ্যায় একটি স্থানীয় মাঠে এই ঘটনা ঘটে। সেখানে একটি টুর্নামেন্টে তিনটি দল অংশ নিয়েছিল। নিহত দোলা অজিত বাবু তাঁর বন্ধু বুদুমুরি চিরঞ্জীবীর সঙ্গে ম্যাচটি পরিচালনা করছিলেন। রান-আউটের সিদ্ধান্ত নিয়ে দুই এলাকার খেলোয়াড়দের মধ্যে বচসা শুরু হলে তাঁরা বিষয়টি মিটিয়ে দেন।
এর পর এক দর্শক, কান্তা কিশোর ক্ষুব্ধ হয়ে আম্পায়ার ও খেলোয়াড়দের গালিগালাজ করতে শুরু করে। পরে সে আম্পায়ারদের কথা বলার জন্য ডেকে পাঠায়। ম্যাচ শেষ হওয়ার পর অজিত বাবু, চিরঞ্জীবী ও তাদের কয়েকজন বন্ধু নির্ধারিত স্থানে গেলে আবার তর্কাতর্কি শুরু হয়। হঠাৎ কিশোর ছুরি বের করে দু’জন আম্পায়ারের উপর হামলা চালায়।
advertisement
advertisement
অজিত বাবুর বুকে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। চিরঞ্জীবী পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হন। আরেকজন ব্যক্তি বাধা দিতে গেলে তিনিও জখম হন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অজিত বাবুকে অন্য এক হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- লাগাতার হারের ধাক্কার মাঝে সুখবর! মাঠে ফিরতে চলেছেন সিএসকের মেরুদণ্ড
নিহতের ভাই অভিযোগ করেছেন, ম্যাচে রান আউটের সিদ্ধান্ত নিয়ে ঝামেলা হলেও তা গ্রামের প্রবীণরা মিটিয়ে দিয়েছিলেন। কিন্তু অভিযুক্ত পরে মদ্যপ অবস্থায় পরিকল্পিতভাবে হামলা চালায়। পুলিশ জানিয়েছে, অজিত বাবুর বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 5:26 PM IST








