Mamata Banerjee News: 'আরেকটা পহেলগাঁও? ব্লু প্রিন্ট রেডি?' পাক মন্ত্রীর কলকাতা হামলার হুঁশিয়ারি নিয়ে মোদিকে তোপ মমতার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পাক মন্ত্রীর হুঁশিয়ারির প্রসঙ্গ এনে বলেন, ''পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে?''
কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রচারে সোমবার নদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নদিয়া এবং পূর্ব বর্ধমানের তিনটি জায়গায় জনসভা করলেন তৃণমূল নেত্রী৷ প্রথমেই নদিয়ার পলাশিপাড়া, কালীগঞ্জ এবং নাকাশিপাড়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করেন মমতা৷ নদিয়া থেকেই প্রধানমন্ত্রীকে পাকিস্তান আর মোথাবাড়ি নিয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশন-বিজেপির আঁতাতের অভিযোগ আনেন তৃণমূল নেত্রী৷
মমতা এদিন বলেন, ”পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন নরেন্দ্র মোদি গতকাল এসে বললেন না যে পদক্ষেপ করব? কেন চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছেন? তদন্ত চাই। আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না। ব্লু প্রিন্ট রেডি? আরেকটা পহেলগাঁও, ছদ্মবেশী খেলা, বাংলার মানুষকে টার্গেট করলে ছেড়ে কথা বলব না। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নেননি? আপনি বাংলাকে টার্গেট করতে পারেন, কিন্তু পাকিস্তানের মন্ত্রী বাংলাকে টার্গেট করলে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকেন।”
advertisement
advertisement
মমতা আরও বলেন, ‘‘এই নদিয়ার নাকাশিপাড়ায় এক বার এক পুলিশের হাত ভেঙেছিল। আমি গামছা দিয়ে বেঁধে দিয়েছিলাম। সব মনে আছে। বহু বার কৃষ্ণনগরে এসেছি। নদিয়ায় আমি অনেক বার এসেছি। অনেক কিছু করেছি এই জেলার জন্য। এখন বিজেপি তা নিয়ে দালালি করছে। এই যে শাড়ি পরে আছি এটাও আপনাদের এখানের।’’
advertisement
রিঙ্কু তরফদারের মৃত্যুর প্রসঙ্গ টেনে কমিশনকে নিশানাও করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘নদিয়ায় বিএলও-র কাজ করতে গিয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা গিয়েছেন রিঙ্কু তরফদার। সুইসাইড নোটে কমিশনকে দায়ী করে গিয়েছেন। সেই বিষয়টার কী হল? বাংলায় কথা বললেই ঘুষপেটিয়া আর রোহিঙ্গা! আপনিও তো এঁদের ভোট পেয়েছেন। তাহলে আপনি আগে পদত্যাগ করুন। অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে বিজেপি। কিন্তু এটা ২৫ দিনের খেলা। তার পরেই ওরা বুঝবে ঠেলার নাম বাবাজি।’’
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 5:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Mamata Banerjee News: 'আরেকটা পহেলগাঁও? ব্লু প্রিন্ট রেডি?' পাক মন্ত্রীর কলকাতা হামলার হুঁশিয়ারি নিয়ে মোদিকে তোপ মমতার








