advertisement

Mamata Banerjee: ‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে?’ নদিয়া থেকে মোদিকে আক্রমণ মমতার

Last Updated:

West Bengal Assembly Election 2026: সোমবার নদিয়া থেকে প্রধানমন্ত্রীকে পাকিস্তান আর মোথাবাড়ি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে?’ বলেন মমতা৷

‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে?’ নদিয়া থেকে মোদিকে আক্রমণ মমতার
‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে?’ নদিয়া থেকে মোদিকে আক্রমণ মমতার
কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রচারে সোমবার নদিয়ায় মমতা৷ সোমবার নদিয়া এবং পূর্ব বর্ধমানের তিনটি জায়গায় জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর৷ প্রথমেই নদিয়ার পলাশিপাড়া, কালীগঞ্জ এবং নাকাশিপাড়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন মমতা৷ নদিয়া থেকেই প্রধানমন্ত্রীকে পাকিস্তান আর মোথাবাড়ি নিয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশন-বিজেপির আঁতাতের অভিযোগ আনতেন নেত্রী৷
মমতা বলেন, ‘‘এই নদিয়ার নাকাশিপাড়ায় এক বার এক পুলিশের হাত ভেঙেছিল। আমি গামছা দিয়ে বেঁধে দিয়েছিলাম। সব মনে আছে। বহু বার কৃষ্ণনগরে এসেছি। নদিয়ায় আমি অনেক বার এসেছি। অনেক কিছু করেছি এই জেলার জন্য। এখন বিজেপি তা নিয়ে দালালি করছে। এই যে শাড়ি পরে আছি এটাও আপনাদের এখানের।’’
কমিশনকে রিঙ্কু তরফদারের মৃত্যুর প্রসঙ্গ টেনে কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর৷ তিনি বলেন, ‘‘নদিয়ায় বিএলও-র কাজ করতে গিয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা গিয়েছেন রিঙ্কু তরফদার। সুইসাইড নোটে কমিশনকে দায়ী করে গিয়েছেন। সেই বিষয়টার কী হল? বাংলায় কথা বললেই ঘুষপেটিয়া আর রোহিঙ্গা! আপনিও তো এঁদের ভোট পেয়েছেন। তাহলে আপনি আগে পদত্যাগ করুন। অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে বিজেপি। কিন্তু এটা ২৫ দিনের খেলা। তার পরেই ওরা বুঝবে ঠেলার নাম বাবাজি।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে বললেন না যে পদক্ষেপ করব? কেন চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছেন? তদন্ত চাই। আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না। মোথাবাড়ির ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? কোনও হামলাকে আমরা সমর্থন করি না। কিন্তু আপনারা ‘মিম’ নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের করছেন।’’
advertisement
আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘সুপ্রতিমকে তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন! লজ্জা করে না? সব অফিসারকে ওই রাজ্যে পাঠাচ্ছেন। এত ভাব কিসের? নিশ্চয়ই ভিতরে ভিতরে কংগ্রেস আর স্ট্যালিনের সঙ্গে কোনও বোঝাপড়া আছে।
advertisement
নন্দীগ্রামে কমিশনার গিয়েছিলেন দেখলাম। সঙ্গে বিজেপির লোকজন ছিল। তাহলে প্রমাণ হয়ে গেল বিজেপির সঙ্গে কমিশনের যোগ আছে। বাইরে থেকে টাকা ঢুকছে। মাদক আর অস্ত্র ঢুকছে। আমরা প্রমাণ ছাড়া কোনও কথা বলি না। সময় মতো ঠিক ভিডিয়ো বার করব।’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: ‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে?’ নদিয়া থেকে মোদিকে আক্রমণ মমতার
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement