TMC: দেশলাই বক্সের 'আগুনেই' এবার ভোটে বাজিমাত করবে তৃণমূল! নতুন স্ট্র্যাটেজিতে শোরগোল পড়ল বাংলায়
- Reported by:SUROJIT DEY
- Published by:Shubhagata Dey
Last Updated:
TMC: জলপাইগুড়িতে অভিনব ভোট প্রচারে দেশলাই বক্সকে হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। নিত্যপ্রয়োজনীয় জিনিসে ছাপা প্রতীক ও স্লোগান সহজেই পৌঁছে যাচ্ছে মানুষের হাতে। কেউ বলছেন কার্যকর, কেউ নিচ্ছেন মজার ছলে, তবে এই কৌশল ইতিমধ্যেই নজর কেড়েছে সর্বত্র।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: এবার ভোট প্রচার পকেটেই! ম্যাচবক্স-এ রাজনীতি! জলপাইগুড়িতে এমনই নজরকাড়া স্ট্র্যাটেজি এই দলের। এমন প্রচার আগে দেখেছেন? দেশলাই বক্সেই যে লুকিয়ে রয়েছে ভোটের বার্তা। তৃণমূলের নয়া স্ট্র্যাটেজিতে অভিনব ভোট প্রচার কৌশল দেখা গেল জলপাইগুড়িতে। কখনও জলের বোতল, আবার কখনও দেশলাই কাঠির বক্স এমনই সাধারণ মানুষের ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসকেই প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস।
জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ড, বিশেষ করে যোগমায়া কালীবাড়ি সংলগ্ন এলাকায় বিভিন্ন চায়ের দোকানে এখন নজর কেড়েছে এই দেশলাই বক্স। সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের এই ছোট্ট জিনিসের গায়ে ছাপা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতীক, ছবি এবং স্লোগান। যেখানে স্পষ্ট লেখা রয়েছে ‘আমার আপনার বাংলা’। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, এই দেশলাই বক্সগুলি বিনামূল্যে বিতরণ করা হয়েছে তৃণমূল নেতার তরফে। ফলে এটি যেমন কাজে লাগছে, তেমনই অজান্তেই পৌঁছে যাচ্ছে রাজনৈতিক বার্তাও।
advertisement
আরও পড়ুনঃ ১২ নাকি ১৩ এপ্রিল এ বছরের নীলষষ্ঠী? এই দিনে কেন শিবের পুজো হয়? ষষ্ঠীর শুভ সময়, পালনের নিয়ম ও মাহাত্ম্য জানুন
চায়ের দোকানে বসে আড্ডার ফাঁকেও এখন সেই বক্স চোখে পড়ছে সবার। তবে প্রচারকার্যের লক্ষ্যে এই উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আমজনতার মধ্যে। কেউ কেউ এটিকে অভিনব ও কার্যকরী প্রচার বলছেন, আবার কেউ হালকা রসিকতাও করতে ছাড়ছেন না। এখন বাজার থেকে শুরু করে চায়ের দোকানে সর্বত্রই চর্চার বিষয় জলের বোতল, দেশলাই কাঠির বক্সে দেয় এই রাজনৈতিক বার্তা নিয়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘তৃণমূলে যাওয়া ভুল ছিল…’, শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর ডাক মৌসমের! জিতলে মালদহের জন্য কী প্ল্যান?
তবে একথা মানতেই হচ্ছে, প্রচারের এই কৌশল বেশ সহজেই মানুষের নজরে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে প্রচার জুড়ে দিলে তা মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।প্রতিদিন ব্যবহার করার সময় সেই বার্তাও বারবার চোখে পড়ে, যা ভোটের আগে ভোটারদের মনে আলাদা ছাপ ফেলতে পারে। এটি খানিক মনস্তাত্ত্বিক বিষয়। তবে ভোট প্রচার কৌশলী যতই অভিনব হোক না কেন সেই প্রচার কতটা কার্যকরী হয় তার উত্তর দেবে একমাত্র ভোট বাক্স।
Location :
Jalpaiguri,West Bengal
First Published :
Apr 06, 2026 1:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
TMC: দেশলাই বক্সের 'আগুনেই' এবার ভোটে বাজিমাত করবে তৃণমূল! নতুন স্ট্র্যাটেজিতে শোরগোল পড়ল বাংলায়








