প্রবীণ চিকিৎসক মণি ছেত্রী প্রয়াত, বয়স হয়েছিল ১০৬ বছর! শেষ হল স্বর্ণযুগ...শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, মণিকুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। প্রয়াত চিকিৎসককে শ্রদ্ধা জানানো হবে সোমবার।
প্রয়াত শতায়ু প্রবীণ চিকিৎসক মণিকুমার ছেত্রী। বয়স হয়েছিল ১০৬ বছর। রবিবার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর প্রয়াণে শোকাহত গোটা বাংলা। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথিতযশা চিকিৎসক ডা. মণি ছেত্রীর প্রয়াণে আমি শোকাহত। বাংলা তথা ভারতের চিকিৎসা জগতে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি ও তাঁর পরিবার তথা অগণিত ছাত্রছাত্রী-রোগী-গুণমুগ্ধদের প্রতি আমার সমবেদনা জানাই।
প্রথিতযশা চিকিৎসক ডা. মণি ছেত্রীর প্রয়াণে আমি শোকাহত। বাংলা তথা ভারতের চিকিৎসা জগতে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল।
আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি ও তাঁর পরিবার তথা অগণিত ছাত্রছাত্রী-রোগী-গুণমুগ্ধদের প্রতি আমার সমবেদনা জানাই।
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2026
advertisement
advertisement
১৯২০ সালের ২৩ মে মণিকুমারের জন্ম। এক সময় তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চিকিৎসক ছিলেন।সামলেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদও। এসএসকেএম হাসপাতালে সার্জেন-সুপারিনটেনডেন্ট পদে ছিলেন। কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের প্রফেসর-ডিরেক্টর হিসাবেও দায়িত্ব সামলেছেন। একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭৪ সালে পদ্মশ্রী পান। চিকিৎসকমহলে তাঁর খ্যাতি ছিল। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুখেই ভুগছিলেন। দিন পনেরো আগে তিনি বালিগঞ্জের বাড়িতে পড়ে যান। গুরুতর চোট লাগে তাঁর। তারপর ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর বাড়ি ফিরেছিলেন।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, এক আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ওই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন তিনি। পরে অবশ্য আদালত তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেয়। মণিকুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। প্রয়াত চিকিৎসককে শ্রদ্ধা জানানো হবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 1:53 PM IST








