advertisement

Dipanjan Chakraborty: এনএসজি লেখা পোশাক পরে ভোট প্রচারে বিজেপি প্রার্থী! উত্তরপাড়ায় তুঙ্গে বিতর্ক

Last Updated:
Dipanjan Chakraborty: উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীকে নিয়ে জোর বিতর্ক। এনএসজি-র পোশাক পড়ে ভোট প্রচারে কেন, অভিযোগ তৃণমূলের।
1/5
উত্তরপাড়া বিধানসভায় নির্বাচনী প্রচারে নতুন করে বিতর্কের ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। কালো পোশাক, তাতে ‘NSG’ লেখা, এই সাজেই তাঁকে ভোট চাইতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, এবং শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।এতথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
উত্তরপাড়া বিধানসভায় নির্বাচনী প্রচারে নতুন করে বিতর্কের ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। কালো পোশাক, তাতে ‘NSG’ লেখা, এই সাজেই তাঁকে ভোট চাইতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, এবং শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, জাতীয় নিরাপত্তা বাহিনীর পোশাক বা তার সদৃশ কিছু ব্যবহার করে নির্বাচনী প্রচার করা আদৌ বিধিসম্মত কি না। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দাবি, “আমরা অবশ্যই নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। উনি বারবার প্রমাণ করে দিচ্ছেন বিজেপি নিজস্ব সংগঠনের বদলে এজেন্সির উপর নির্ভরশীল। আগে ইডি, সিবিআই, আয়কর, এবার এনএসজি!”তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

3/5
তিনি আরও জানান, প্রচারের সময় বহু প্রাক্তন সেনাকর্মীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁরাও এই ধরনের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেছেন। বিষয়টি সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন তৈরি করছে বলেই দাবি তৃণমূলের।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

4/5
এদিকে, শুধু পোশাক নয়, প্রচারের সময় দীপাঞ্জন চক্রবর্তী দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ‘RAW’-এ কর্মরত ছিলেন এবং একাধিক এনকাউন্টারে অংশ নিয়েছেন। এই দাবিকে কটাক্ষ করে তৃণমূল শিবির বলছে, “অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বলে একটা আইন আছে। কেউ যদি সত্যিই এমন সংস্থায় কাজ করে থাকেন, তাহলে এভাবে প্রকাশ্যে এসব বলা যায় না।”তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

5/5
অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর সাফ বক্তব্য, “ওটা এনএসজির ইউনিফর্ম নয়, ট্র্যাকসুট। এই ধরনের পোশাক যে কেউ পরতে পারে, মহেন্দ্র সিং ধোনিও পরেছেন। কেউ অভিযোগ করতে চাইলে করুক, আইনের পথেই জবাব দেব।” পাশাপাশি তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে তিনি বলেন, “উনি আইনজীবী, আইনি পদক্ষেপ নিন। আমি কোর্টে মোকাবিলা করব।” সব মিলিয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপাড়ার নির্বাচনে নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী