advertisement

Mausam Benazir Noor: 'তৃণমূলকে ৮টি আসন জিতিয়েছি, কিন্তু এবার...' মমতাকে পাল্টা হুঙ্কার মৌসম নূরের! কত আসনের টার্গেট দিলেন মৌসম?

Last Updated:
Mausam Benazir Noor: মালতীপুর থেকে মনোনয়ন জমা দিলেন মৌসম নূর। একই সঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন তিনি।
1/5
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদহ জেলায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই মালতিপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে তৃণমূল কংগ্রেসকে শূন্যে নামানোর হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নূর।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

2/5
সোমবার চাঁচলের পাঞ্চালি মাঠ থেকে বিশাল এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিতে যান মালতিপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূর। কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি পরিণত হয় জনসমুদ্রে। দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চাঁচলের রাজপথ। পরে চাঁচল মহকুমা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন মৌসম।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

3/5
মনোনয়নের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৌসম নূর আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। মানুষ আমার পাশে আছে। শুধু মালতিপুর নয়, গোটা মালদহ জেলায় পরিবর্তন আসবে এবং তৃণমূল শূন্যে পৌঁছে যাবে।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)

4/5
তিনি আরও দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জেলা সভাপতি থাকাকালীন মালদহের আটটি আসনে জয় এনে দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা ও মানুষের সমর্থনকে পুঁজি করেই এবার কংগ্রেসে ফিরে বড় সাফল্য পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

5/5
এদিন তাঁর মনোনয়নকে ঘিরে কংগ্রেস শিবিরে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও বিপুল সমর্থন দেখে তিনি আপ্লুত বলেও জানান। রাজনৈতিক মহলের মতে, মালতিপুরে তাঁর এই আত্মবিশ্বাসী বার্তা নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলতে পারে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)