Sweta Mishra on Rahul Banerjee Death: রাহুলের মৃত্যুতে সপ্তাহ পার, এবার মুখ খুললেন ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা মিশ্র
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভোলে বাবা পার করেগা সিরিয়ালে রাহুলের সহ অভিনেত্রী শ্বেতাকে এতদিন কোনও মিছিলে বা প্রতিবাদে দেখা যায়নি৷ এবার তিনি রাহুলের মৃত্যুর কারাণ জানতে চেয়ে সোচ্চার হলেন৷
কলকাতা: রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড৷ চলছে প্রতিবাদ মিছিল৷ রাহুলের মৃত্যুর সঠিক কারণ জানতে চেয়ে তালসারির থানায় অভিযোগে দায়ের করেছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷ টলিউড ইন্ডাস্ট্রি সকলেই একটি বিশেষ দাবি রাখছেন, যা হল শ্যুটিং-এর সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা৷ রাহুলের মৃত্যুর বিচার চেয়ে একঝাঁক টলিউড তারকাও মিছিল করে হেঁটেছেন৷ এবার মুখ খুললেন ভোলে বাবা পার করেগায় রাহুলের সহঅভিনেত্রী শ্বেতা মিশ্র৷ রাহুলের আকস্মিক মৃত্যুর পর শ্বেতার একটি ভিডিও ভাইরাল হয়৷ যেখানে তিনি বলেন যে তাঁরা দু’জনেই একসঙ্গে সমুদ্রে পড়ে গিয়েছিলেন এবং তিনি বেঁচে গিয়েছেন, তাহলে রাহুলদা কোথায়? এই প্রশ্ন করতে থাকেন অভিনেত্রী৷ তারপর বেশ কয়েকটা দিন ভোলে বাবা পার কারেগা-র অভিনেত্রী কোনও কথা বলেননি৷ তাঁর বাড়ি থেকেও দাবি করা হয়, এই ঘটনার পর, তাঁকে কিছুটা সময় দিতে৷ বেশ কয়েকটা দিন পর সোশ্যাল মিডিয়ায় শ্বেতা একটি স্টোরি শেয়ার করেন৷ রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সরব হন তিনি।

বেশ কয়েকটা দিন পর সোশ্যাল মিডিয়ায় শ্বেতা একটি স্টোরি শেয়ার করেন৷ রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সরব হন তিনি।
advertisement
advertisement
এর মধ্যে মঙ্গলবার থেকে স্তব্ধ হতে চলেছে টালিগঞ্জের স্টুডিও পাড়া। সিনেমা, সিরিয়াল সবকিছুর শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন অভিনেতা ও কলাকুশলীরা। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন সকলে সম্মিলিতভাবে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করতে চলেছে। যতক্ষণ না পর্যন্ত শিল্পী এবং কলা কুশলীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে নতুন নিয়মাবলী তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিল্পীরা শুটিং ফ্লোরে আসবেন না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ফেডারেশনের তরফ থেকে স্বরূপ বিশ্বাস। প্রোডাকশন হাউজ এবং প্রযোজকদেরও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে তাঁদের দাবি৷
advertisement
রবিবার, ৫ এপ্রিল বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরাও। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এবং টলিউডের সমস্ত সংগঠনগুলি সম্মিলিতভাবে এই কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছে….একসঙ্গে সব গিল্ড।
advertisement
অন্যদিকে আবার নতুন করে নতুন উদ্যমে শুরু হয়েছে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং। সূত্রের খবর, নতুন গল্প নিয়ে শুরু হয়েছে ‘ভোলে বাবা পার করেগা- সিজন ৩’। মুখ্য চরিত্রে বর্ণিনী চক্রবর্তী ও শ্রেয়া বসাক। টালিগঞ্জের মুভিটন স্টুডিওতে প্রায় নিশ্চুপে চলছে শুটিং। জানা গিয়েছে, প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ এবং সংশ্লিষ্ট চ্যানেল তারা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তারা ভোলে বাবার নতুন ভাবে এই শুটিং নিয়ে কিছু বলতে রাজি হননি। প্রশ্ন উঠছে রাহুলের এই মর্মান্তিক মৃত্যুর পরও কিভাবে কিভাবে নতুন উদ্যমে শুটিং শুরু হয়ে গেল এই ধারাবাহিকের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 5:47 PM IST










