advertisement

Rahul Arunoday Banerjee: রাহুলের সঙ্গেই ছিলেন শ্বেতা, কোথায় তিনি? কেমন আছেন? 'আমার বোন কোনও হেডলাইন হতে পারে না....' সব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রীর দিদি

Last Updated:

‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিং-এ তালসারি গিয়েছিলেন রাহুলরা। অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন ওই সিরিয়ালে।

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে নায়িকা শ্বেতা মিশ্র
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে নায়িকা শ্বেতা মিশ্র
কলকাতা: গত রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে প্রয়াত হন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে, জলে ডুবেই মৃত্যু হয় অভিনেতার। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় শুটিংয়ে উপস্থিত ছিলেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্র। কেমন আছেন তিনি
গত রবিবার সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। যার সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা। তবে ভিডিওতে দেখা যাচ্ছিল ‘রাহুল দা’ আর নেই, এ কথা মানতেই পারছেন না অভিনেত্রী শ্বেতা মিশ্র। আধ ঘণ্টা আগেও একসঙ্গে শ্যুটিং করেছেন তাঁরা। তারপরই এই ঘটনা! দিঘার হাসপাতালের যে ভিডিও সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে ধরে রাখাই যাচ্ছে না। বারবার প্রশ্ন করছেন, ‘রাহুল দা কোথায়?’কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘‘আমরা তো এখনই একসঙ্গে শ্যুটিং করছিলাম। আধ ঘণ্টা আগেও একসঙ্গে আমরা শ্যুটিং করছিলাম। সমুদ্রে শ্যুটিং করছিলাম তো আমরা। আমিও পড়েছি। আমি ঠিক আছি !’’ এরপরেই তাঁর আর্তনাদ, ‘রাহুল দাকে গিয়ে দেখ না, রাহুল দা ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না। ঠিক করে তোল, আমি কথা বলব। তারপর থেকে এক সপ্তাহ পার হলেও দেখা যায়নি শ্বেতা মিশ্রকে। তবে এর মাঝেই একটি পোস্ট করেছিলেন তাঁর তিনি।’
advertisement
তিনি লেখেন, ‘আমি মন থেকে একটা অনুরোধ করছি। আমার বোনের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটা শেয়ার করা বা ছড়িয়ে দেওয়ার মতো কোনও ভিডিও নয়। সে কোনও খবর বা শিরোনাম নয়। সে আমার বোন। সে এখন গভীর শোকে রয়েছে। আমি করজোরে অনুরোধ করছি আমার বোনকে তাঁর প্রাপ্য সম্মান দিন।
advertisement
advertisement
মাত্র কয়েক সপ্তাহেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ‘উজান’ আর ‘কুইনের’ দুষ্টুমিষ্টি রসায়ন। রেটিংও বেড়েছিল ‘ভোলে বাবা পার করেগা’-র। গল্পে নতুন ট্যুইস্ট আনতে চিত্রনাট্যে আসে উজান-কুইনের হানিমুনের ট্র্য়াক। যার শ্যুটিংয়ে তালসারিতে পৌঁছেছিলেন রাহুল-শ্বেতারা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: রাহুলের সঙ্গেই ছিলেন শ্বেতা, কোথায় তিনি? কেমন আছেন? 'আমার বোন কোনও হেডলাইন হতে পারে না....' সব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রীর দিদি
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement