IMD WB Rain Alert: হাতে সময় নেই! কিছুক্ষণেই তোলপাড় ঝড়বৃষ্টি জেলায় জেলায়! দুপুরের আগেই ধেয়ে আসবে কালবৈশাখী? আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Reported by:Saikat Shee
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD WB Rain Alert: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদহ, এরই মাঝে স্বস্তির খবর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে পরপর ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা।
advertisement
advertisement
advertisement
*আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে মঙ্গলবার ও বুধবার। কালবৈশাখী ঝড়বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*আলিপুর হাওয়া অফিস রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা। এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী ৪–৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিলে হাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, সেইসঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হওয়া বইবে।
advertisement
*দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান-সহ বেশ কিছু জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। সেইসঙ্গে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বিভিন্ন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে রয়েছে ঝড়ের পূর্বাভাসও।
advertisement
*রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। সেইসঙ্গে জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে বজ্রপাত, বৃষ্টি, ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় বয়ে চলার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এই কালবৈশাখীর হলুদ সর্তকতা পরপর পাঁচ দিন।
advertisement
*দিঘা হাওয়া অফিসের রিপোর্টে জানা গিয়েছে, রবিবার দিনভর মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের বেলায় সবচেয়ে তাকে তীব্র গরম অনুভুত হবে পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে। বিকেলের পর কালবৈশাখীর ঝড়বৃষ্টির প্রবল সম্ভবনা দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়, সেই সঙ্গে চলবে বজ্রপাত। ঘণ্টায় ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। দিঘা-সহ জেলায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা।
advertisement








