advertisement

কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল তাক করলেন নিজের গলায়! রানীনগর বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান

Last Updated:

কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে এক বিএসএফ জওয়ানের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুরুটিয়া থানার রানীনগর বিএসএফ ক্যাম্পে।

কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল তাক করলেন নিজের গলায়! রানীনগর বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান (প্রতীকী ছবি)
কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল তাক করলেন নিজের গলায়! রানীনগর বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান (প্রতীকী ছবি)
মুর্শিদাবাদের মুরুটিয়া থানার অন্তর্গত রানীনগর বিএসএফ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় এক জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডল (৩৪)। তিনি মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা এবং Border Security Force-এর ১১ নম্বর ব্যাটালিয়নের অধীনে কর্মরত ছিলেন।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার ক্যাম্পে সেন্ট্রির দায়িত্বে ছিলেন ওই জওয়ান। সেই সময় আচমকাই নিজের কাছে থাকা সার্ভিস রাইফেল থেকে গলায় গুলি চালান তিনি। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। যদিও ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত নিলেন ওই জওয়ান, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
রবিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে। ঘটনায় বিএসএফ ক্যাম্পে শোকের ছায়া নেমে এসেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই জওয়ান ক্যাম্পে সেন্ট্রির দায়িত্ব দিলেন। সেই সময় হঠাৎই নিজের কাছে থাকা সার্ভিস রাইফেল থেকে নিজের গলায় গুলি চালিয়ে দেন তিনি। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল তাক করলেন নিজের গলায়! রানীনগর বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement