advertisement

Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুর তদন্তের দাবি! লীনা,শৈবাল-সহ পাঁচজনের বিরুদ্ধে তালসারি থানায় অভিযোগ প্রিয়াঙ্কার

Last Updated:

নানা প্রশ্নের উত্তর চেয়ে প্রিয়াঙ্কা তালসারি থানায় FIR দায়ের করেন। পাশে অভিভাবকের মতো তাঁকে আগলে রাখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

রাহুলের মৃত্যুর তদন্তের দাবি!
রাহুলের মৃত্যুর তদন্তের দাবি!
কলকাতা: গত ২৯ মার্চ তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শনিবার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার পাঁচজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন। শৈবাল বন্দ্যোপাধ্য়ায়, লীনা গঙ্গোপাধ্যায়, শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী, চন্দ্রশেখর চক্রবর্তীর নামে ওড়িশার তালাসারি থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা।
সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়েই মৃত্যু হল অভিনেতার, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বাকি ফোরাম আর্টিস্টরা রিজেন্ট পার্ক থানায় গেছিলেন৷ তারপরেই আবার তালিসারিতে যান প্রিয়াঙ্কা সরকার। ওখানে গিয়ে থানায় অভিযোগ জানান তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন।
advertisement
শনিবার রাত ১১’টা নাগাদ যখন প্রিয়াঙ্কা থানায় পৌঁছন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে টলিপাড়ার একজোট হওয়ার ছবি ধরা পড়ে। প্রিয়াঙ্কার সঙ্গে থানায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, ইন্দ্রাশিস রায় এবং সৌরভ দাস। ​শনিবার রাত দু’টো পর্যন্ত তারকারা থানায় ছিলেন। পরিবারের দাবি, শুটিংয়ের সময় নিরাপত্তা ও পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে স্বচ্ছ তদন্ত প্রয়োজন। প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া এখন বিচারের অপেক্ষায়। বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দিব্যজ্যোতি দাস বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। স্ত্রী প্রিয়াঙ্কা জানান, থানা থেকে সব রকম সহযোগিতা পেয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শহরের বুকেই এমন সুন্দর জায়গা রয়েছে জানতেন? স্নিগ্ধতার টানে ছুটে আসছেন অনেকেই, আপনিও চাইলে ঘুরে আসুন, রইল ঠিকানা
প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগে তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যান রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। প্রিয়াঙ্কা সেই সব মিসিং লিংক জানতে চান। ইউনিটের তরফ থেকে কোনও গাফিলতি ছিল কিনা সেই বিষয়েও খুঁটিয়ে জানতে চান। যদিও শোনা গিয়েছে শুটিংয়ের অনুমতি ছিল না প্রোডাকশন হাউজের কাছে। যদি সেটাই সত্যি হয়ে থাকে, তবে কী কারণে রাহুলকে বাঁচানো গেল না?
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুর তদন্তের দাবি! লীনা,শৈবাল-সহ পাঁচজনের বিরুদ্ধে তালসারি থানায় অভিযোগ প্রিয়াঙ্কার
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement