BJP Dilip Ghosh: 'ভোট কীভাবে জিততে হয় এবারে দেখবে বাংলা'! ফের বেনজির আক্রমণ দিলীপের, স্ট্র্যাটেজি সেট বিজেপির
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
BJP Dilip Ghosh: খড়গপুরে জনসভা থেকে দুর্নীতি ইস্যুতে সরব হলেন দিলীপ ঘোষ। ভগবানপুর থেকে বলেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা ও কেন্দ্রীয় প্রকল্পের অর্থ লুঠ হয়েছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও জোর আলোচনা শুরু হয়েছে।
লুঠের টাকা পেট থেকে টেনে বের করা হবেখড়গপুরঃ ‘লুঠের টাকা পেট থেকে টেনে বের করা হবে’, খড়গপুরে দাঁড়িয়ে দুর্নীতি ইস্যুতে সরব দিলীপ ঘোষ। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ফের একবার চড়া সুরে সরব হলেন তিনি। খড়গপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ভগবানপুর এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এবং কেন্দ্রীয় প্রকল্পের অর্থ যারা আত্মসাৎ করেছে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। দিলীপ ঘোষের হুঁশিয়ারি, স্টেডিয়াম বা অডিটোরিয়াম তৈরি হোক কিংবা আবাস যোজনা, শৌচালয়, পানীয় জল ও বিদ্যুতের মতো জনকল্যাণমূলক প্রকল্পের টাকা, যারা এই সব লুঠ করেছে, তাদের পেট থেকে সেই টাকা টেনে বের করা হবে। জনগণের গচ্ছিত অর্থ কোনওভাবেই কাউকে হজম করতে দেওয়া হবে না।
এদিন ইডির তৎপরতা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। তিনি ইডির তলবকে বাংলার লোককথার ‘নিশির ডাক’-এর সঙ্গে তুলনা করেন। দিলীপের মতে, ছোটবেলায় মানুষ যেমন নিশির ডাককে ভয় পেত, বর্তমানে দুর্নীতিগ্রস্ত নেতাদের কাছে ইডির চিঠি ঠিক তেমনই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ব্যঙ্গ করে বলেন যে, তদন্তকারী সংস্থার চিঠি আসা মাত্রই অনেক নেতার রক্তচাপ ও সুগার বেড়ে যাচ্ছে এবং তারা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হচ্ছেন। কলকাতার গণ্ডি ছাড়িয়ে তদন্তের এই ঢেউ যে খুব শীঘ্রই জেলার আনাচ-কানাচে পৌঁছে যাবে, সেই ইঙ্গিতও এদিনের সভা থেকে দিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ কত টাকার মালিক CPIM প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়? বাড়ি, গাড়ি, টাকা, সোনা কী রয়েছে তালিকায়? জানলে আপনারাও অবাক হবেন
জাতীয় রাজনীতির প্রেক্ষাপট টেনে দিলীপ ঘোষ বলেন, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন কিংবা লালু প্রসাদ যাদবের মতো তাবড় নেতারাও আইনের হাত থেকে বাঁচতে পারেননি। দিল্লির উদাহরণ দিয়ে তিনি জানান, সেখানে পরিবর্তনের ছোঁয়ায় যমুনা নদীর বিষাক্ত ও কালো জল যেমন আজ স্বচ্ছ হয়েছে এবং সাধারণ মানুষ সেখানে নির্ভয়ে ছটপুজো করতে পারছেন, ঠিক তেমনই পরিবর্তন তিনি এ রাজ্যেও আনতে চান। খড়গপুরের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই প্রধান লক্ষ্য। এলাকার বিষাক্ত রাজনৈতিক হাওয়া বদলে দিয়ে সাধারণ মানুষের জন্য স্বচ্ছ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই উদ্দেশ্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উথালপাথাল হাওয়ার তাণ্ডব, কালো মেঘে ঢাকছে আকাশ! এখনই ধেয়ে আসবে কালবৈশাখী? ৮ জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা
ভোট ঘোষণার পর বঙ্গে ভোটপ্রচারে প্রথমবার আসছেন নরেন্দ্র মোদি, উত্তরবঙ্গে সভা। আগামী ৯ এপ্রিল, বুধবার দ্বিতীয়বার রাজ্যে আসছেন, হলদিয়ায় জনসভা। ৯ এপ্রিল আসানসোল, সিউড়ি হলদিয়ায় জনসভা। এ প্রসঙ্গে দিল্লেপ বলেন, “নমিনেশন হয়ে গিয়েছে, প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এবার প্রচার জোর কদমে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন, তাই তিনি আসছেন। সারা পশ্চিমবাংলা এবার দেখবে ভোট কী করে করতে হয়, আর ভোট কীভাবে জিততে হয়।” রবিবার জনসভা, সোমে ভোটকর্মীদের ভার্চুয়াল ভোকাল টনিক। রাজ্যের ৮০ হাজারের বেশি বুথের সভাপতি, কর্মীদের সঙ্গে কোথা বলবেন প্রধানমন্ত্রী। বুথ কর্মীদের কী করণীয়, কী করা উচিত, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের কীভাবে এগোতে হবে? তারই গাইডলাইন স্থির করে দেবেন।
advertisement
আরও পড়ুনঃ রাহুলের মৃত্যুতে মিসিং লিঙ্ক অনেক…! ওড়িশার থানায় FIR প্রিয়াঙ্কার! দুর্ঘটনার ৭ দিনের মাথায় বিস্ফোরক দাবি! সামনে আসবে আসল সত্যি?
এবার মনোবল বাড়ানোর জন্য কাজ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ভয় দেখাচ্ছেন লোকেদের। বিজেপিকে চ্যালেঞ্জ করছেন। এখানে নির্বাচন কমিশন থেকে আদালত তাদেরকেও চ্যালেঞ্জ করছেন, সাধারণ কর্মীদের মনোবল বাড়ানোর দরকার রয়েছে, যাতে তারা বেরিয়ে গিয়ে ভোট করেন। প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন নিজে তাতে। এদিকে, মালদহের মোথাবাড়ি হিংসার তদন্তে উঠে আসছে গভীর ষড়যন্ত্রের তত্ত্ব। হামলার আশঙ্কা করেই সতর্ক করেছিলেন বিচারকরা, তা সত্ত্বেও গাফিলতি কেন পুলিশ প্রশাসনের তরফে? তিনি বলেন, সতর্ক তো এখন করছেন ওনারা, আমরা তো বছরের পর বছর বলে আসছি ওখানে অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস অ্যাক্টিভ রয়েছে। সেখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়ে গিয়েছিল। ওই এলাকা ওনার মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। সেখানে রাস্তা করতে দেওয়া হয় না, কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হয় না। আমাদের ধারণা আদালত নিজে হাতে নিয়েছেন, NIA নেমেছে।
advertisement
বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, তিন কেন্দ্রে প্রার্থী বদল হয়েছে। বিষ্ণুপুর কেন্দ্রে এই নিয়ে তৃতীয়বার প্রার্থী বদল। এখনও কলকাতা পোর্ট আসনে প্রার্থী বাকি ঘোষণা। এ প্রসঙ্গে দিলীপ বলেন, “ম্যাক্সিমাম অ্যানালাইসিস করে আমরা প্রার্থী দিচ্ছি, যাতে জেতার জন্য কোনও সমস্যা না হয়। সংগঠনের মধ্যে কিছু সমস্যা থাকে। নতুন লোককে প্রার্থী করতে হয়। কর্মীদের মেনে নিতে একটু সময় লাগে। কিন্তু সবাই মিলে লড়বে বাংলায় পরিবর্তন হবে।”
advertisement
নির্বাচনী প্রচারে দিলীপের ঘোষের স্ট্রাটেজি প্রসঙ্গে দিলীপের দাবি, খড়্গপুরে আগে দুবার আমি ইলেকশন লড়েছি, আমি কোনও সভা সমিতি করি না। আমি পাড়ায় পাড়ায় ঘুরি। জনসম্পর্ক করি, লোকের সঙ্গে দেখা করি, এটা সারা বছর থাকে। কিন্তু নির্বাচন একবার ভোট দেওয়ার জন্য আপিল করতে যাই। বাকি আমার কর্মীরা বুথে বুথে বেরিয়ে বাড়ি বাড়ি সম্পর্ক করছেন, লিফলেট দিচ্ছেন, এটা চলবে। লোক বিজেপিকে ভোট দেবে। আমাকে খড়্গপুরের বাইরে কিছু জায়গা প্রচার করতে যেতে হবে। সেই জন্য বিশেষ বিশেষ জায়গায় গিয়ে আমি লোকের সঙ্গে দেখা করব।
Location :
Kharagpur,Paschim Medinipur,West Bengal
First Published :
Apr 05, 2026 11:36 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
BJP Dilip Ghosh: 'ভোট কীভাবে জিততে হয় এবারে দেখবে বাংলা'! ফের বেনজির আক্রমণ দিলীপের, স্ট্র্যাটেজি সেট বিজেপির










