advertisement

CPIM Minakshi Mukherjee: কত টাকার মালিক CPIM প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়? বাড়ি, গাড়ি, টাকা, সোনা কী রয়েছে তালিকায়? জানলে আপনারাও অবাক হবেন

Last Updated:

CPIM Minakshi Mukherjee: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাখিল করা হলফনামায় নিজের সম্পত্তি ও শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেছেন প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। 

News18
News18
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাখিল করা হলফনামায় নিজের সম্পত্তি ও শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেছেন প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। হলফনামা অনুযায়ী, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৭৮ হাজার ৪৫৬ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ২ হাজার টাকা। বিভিন্ন ব্যাঙ্কে তাঁর একাধিক সঞ্চয় রয়েছে, তবে কোনটির অঙ্কই মাত্রা ছাড়া নয়। ব্যাঙ্ক অব বরোদার নবগ্রাম শাখায় ১৫ হাজার টাকা, পিএনবি কুলটি শাখায় ৮ হাজার ৮৪৬ টাকা এবং নিত্যমতপুর শাখায় ১ লক্ষ ৭৩ হাজার ৮৯৫ টাকা জমা রয়েছে মীনাক্ষীর।
এসবিআই পিপিএফ অ্যাকাউন্টে ৬০ হাজার ৯৪০ টাকা সঞ্চিত রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রেও তিনি পিছিয়ে নেই! এসবিআই লার্জ ক্যাপ ফান্ডে তাঁর বর্তমান বিনিয়োগের মূল্য ৯৬ হাজার ৮৯৫ টাকা। পাশাপাশি ২ লক্ষ টাকার সাম অ্যাসিউরড-সহ একটি এলআইসি পলিসিও রয়েছে, যার প্রিমিয়াম তিনি নিয়মিত দেন। সম্পত্তির তালিকায় একটি ২০১৪ সালে কেনা টিভিএস মোটরসাইকেলের উল্লেখ রয়েছে, যার মূল্য বর্তমানে ২০ হাজার ৮৮০ টাকা।
advertisement
আরও পড়ুনঃ কত টাকার মালিক দিলীপ-রিঙ্কু? কত ভরি সোনা, কত জমি, কত সম্পত্তির মালিক তাঁরা? হলফনামার হিসাব চমকে দেবে
তবে হলফনামা অনুযায়ী তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই, অর্থাৎ জমি বা বাড়ির মালিকানা নেই তাঁর নামে। একইসঙ্গে কোনও প্রকার ঋণ বা আর্থিক দায়ও তাঁর নেই। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মীনাক্ষী স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি ২০০৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন এবং পরবর্তীতে ২০১০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বি.এড ডিগ্রি অর্জন করেন। সব মিলিয়ে, হলফনামায় প্রকাশিত তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তি মূলত অস্থাবর সম্পদকেন্দ্রিক এবং শিক্ষাগতভাবে তিনি উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
CPIM Minakshi Mukherjee: কত টাকার মালিক CPIM প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়? বাড়ি, গাড়ি, টাকা, সোনা কী রয়েছে তালিকায়? জানলে আপনারাও অবাক হবেন
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement