2 BHK না 3 BHK: কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ ? জেনে নিন বাড়ি কেনার ফর্মুলা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
2 BHK ও 3 BHK-এর মধ্যে নির্বাচন নির্ভর করে আপনার বাজেট ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর। 3 BHK দীর্ঘমেয়াদে বেশি লাভজনক হলেও 2 BHK খরচের দিক থেকে সহজ ও সাশ্রয়ী।
বাড়ি কেনা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি, কিন্তু অনেক সময় মানুষ এই দ্বিধায় পড়ে যান—২ BHK নেবেন না ৩ BHK? এই সিদ্ধান্ত শুধু আজকের সঞ্চয়ের বিষয় নয়, বরং ভবিষ্যতের সুখ-শান্তির সঙ্গেও জড়িত। কারণ ভুল সিদ্ধান্তের জন্য অনেকেই সারাজীবন অনুতপ্ত হন। তাই শুধু বাজেটের দিকে না তাকিয়ে, পরিবারের বাড়তে থাকা চাহিদা এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো মাথায় রেখে একটি সঠিক ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া জরুরি।
একটি আদর্শ বাড়ির জন্য সঠিক লোকেশন যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই জরুরি বাড়ির সঠিক আকারও। ভবিষ্যতে পরিবারের বৃদ্ধি, বাড়ি থেকে কাজ (Work from home)-এর প্রয়োজন এবং অতিথিদের আগমন—এই সব বিষয়ই নির্ধারণ করে আপনার বিনিয়োগ আপনাকে স্বস্তি দেবে কি না।
তাই বাড়ি বাছাই করার সময় বর্তমান আর্থিক অবস্থার সঙ্গে ভবিষ্যতের জীবনযাত্রার মধ্যে সঠিক সামঞ্জস্য রাখা অত্যন্ত জরুরি, যাতে আপনার বাড়ি আপনার উন্নতি ও সুখের স্থায়ী ঠিকানা হয়ে ওঠে।
advertisement
advertisement
অনেক মার্কেট বিশষজ্ঞদের মতে, আপনি যদি বড় শহরে বাড়ি কিনতে চান, তাহলে কখনওই ২ BHK ফ্ল্যাট কিনবেন না। তার বদলে ৩ BHK ফ্ল্যাটই নেওয়া উচিত। বিশেষ করে Noida এবং Gurugram ভবিষ্যতে Mumbai-এর সঙ্গে টক্কর দেবে। আগামী দিনে যাদের বড় বাড়ি থাকবে, তারা নিজেদের অনেকটাই স্বচ্ছল মনে করবেন। তাই আজকের দিনে বাড়ি কিনতে হলে ৩ BHK-ই নেওয়া ভাল, যদিও তার জন্য শহর থেকে ১০ কিলোমিটার দূরে যেতে হয়। সস্তার জন্য ছোট বাড়ি কেনার ভুল করবেন না, নাহলে সারাজীবন আফসোস করতে হবে।
advertisement
সাধারণভাবে ৩ BHK বেছে নেওয়া হয় ভবিষ্যতের নিরাপত্তা ও জীবনযাত্রার বিস্তার মাথায় রেখে। আপনার বাজেট যদি অনুমতি দেয়, তাহলে একটি অতিরিক্ত ঘর শুধু অতিথিদের জন্যই নয়, বর্তমান সময়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর জন্য একটি ব্যক্তিগত অফিস বা বাচ্চাদের পড়াশোনার ঘর হিসেবেও অত্যন্ত উপযোগী হয়ে ওঠে।
আরও পড়ুন: PPF Vs SSY: প্রতি মাসে ৫০০০ টাকা জমা করলে কোথায় বেশি রিটার্ন পাবেন ? বুঝে নিন SBI ক্যালকুলেটরে
advertisement
পরিবার বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় ২ BHK ছোট হয়ে যায়, ফলে মানুষকে বাড়ি বদলাতে বাধ্য হতে হয়। এতে আবার বেশি স্ট্যাম্প ডিউটি ও শিফটিং খরচ বহন করতে হয়। এই পরিস্থিতিতে ৩ BHK নেওয়া এক ধরনের “ওয়ান-টাইম ইনভেস্টমেন্ট”, যা আপনাকে বারবার বাড়ি বদলানোর ঝামেলা থেকে বাঁচায় এবং ভবিষ্যতে ভাল রিসেল ভ্যালুও দেয়।
advertisement
অন্যদিকে, ২ BHK তাঁদের জন্য একটি বাস্তবসম্মত ও বুদ্ধিদীপ্ত বিকল্প, যারা নিজেদের আর্থিক সীমার মধ্যে থেকে শহরের প্রাইম লোকেশনে বাড়ি কিনতে চান। যদি আপনি বেশি হোম লোনের EMI-এর চাপ নিতে না চান এবং আপনার সঞ্চয়কে অন্য বিনিয়োগে কাজে লাগাতে চান, তাহলে ২ BHK একটি স্মার্ট শুরু হতে পারে।
এটি ছোট পরিবার বা তাঁদের জন্য আদর্শ, যাদের অফিস বাড়ি থেকে দূরে এবং যারা মেইনটেন্যান্স, বিদ্যুৎ বিল ও পরিষ্কার-পরিচ্ছন্নতার খরচ কম রাখতে চান।
advertisement
এই সিদ্ধান্ত আসলে নির্ভর করে আপনি বর্তমানের আর্থিক স্বস্তিকে বেশি গুরুত্ব দেন, নাকি ভবিষ্যতের বাড়তে থাকা প্রয়োজনের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে চান।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 7:53 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
2 BHK না 3 BHK: কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ ? জেনে নিন বাড়ি কেনার ফর্মুলা









