PPF Vs SSY: প্রতি মাসে ৫০০০ টাকা জমা করলে কোথায় বেশি রিটার্ন পাবেন ? বুঝে নিন SBI ক্যালকুলেটরে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PPF vs SSY: মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করলে PPF ও SSY-এ রিটার্ন আলাদা হয়। SSY-তে সুদের হার বেশি হলেও PPF-এ রয়েছে নমনীয়তা। কোনটি আপনার জন্য সেরা, জানুন বিস্তারিত।
PPF বনাম SSY হিসেব: ভারত সরকার আগামী ত্রৈমাসিকের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা-সহ সব স্মল সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করেছে। সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। ১ এপ্রিল ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত বর্তমানে যে সুদের হার চলছে, সেটাই বহাল থাকবে। সরকার প্রতি তিন মাস অন্তর এই হার পর্যালোচনা করে এবং তারপর নতুন সুদের হার ঘোষণা করে।
advertisement
অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, “২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের (যা ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ৩০ জুন ২০২৬-এ শেষ হবে) জন্য বিভিন্ন ছোট সঞ্চয় প্রকল্পে সুদের হার ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকের (১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬) জন্য নির্ধারিত হারের মতোই অপরিবর্তিত থাকবে।”
advertisement
নতুন সুদের হার ঘোষণার পর দুটি স্কিম নিয়ে বেশি আলোচনা হচ্ছে। একটি হল PPF এবং অন্যটি SSY। এই দুটি স্কিমে আলাদা আলাদা সুদের হার দেওয়া হয়। আপনি যদি এই দুই স্কিমে প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে কোথায় সবচেয়ে বেশি ফান্ড তৈরি হবে? সেটাই State Bank of India-এর ক্যালকুলেটরের মাধ্যমে বুঝে নেওয়া যাবে ।
advertisement
PPF বনাম SSY: সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর পর ম্যাচিউর হয়। তবে এতে টাকা জমা দেওয়া বাধ্যতামূলক শুধু প্রথম ১৫ বছর পর্যন্তই, কিন্তু অ্যাকাউন্টটি ২১ বছর পূর্ণ হওয়া পর্যন্ত সুদ পেতে থাকে। ম্যাচিউরিটি হলে, অ্যাকাউন্টে জমা থাকা সম্পূর্ণ টাকা এবং তার উপর পাওয়া সুদ অ্যাকাউন্টধারী (অর্থাৎ মেয়েটি) পেয়ে যায়।
advertisement
PPF বনাম SSY: প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করলে কোথায় বেশি ফান্ড তৈরি হবে?প্রতি মাসে ৫,০০০ টাকা জমা মানে বছরে আপনি ৬০,০০০ টাকা বিনিয়োগ করছেন। এই হিসেবে যদি আপনি প্রতি বছর ৬০,০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ১৫ বছরে মোট ৯,০০,০০০ টাকা জমা করবেন। এবার State Bank of India-এর ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নেওয়া যাক, কোন স্কিমে কত ফান্ড তৈরি হবে।
advertisement
সুকন্যা সমৃদ্ধি স্কিমে আপনি ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করলে এবং এরপর আরও ৬ বছর টাকা রেখে দিলে ২১ বছরে ম্যাচিউর হবে। বর্তমানে এই স্কিমে সুদের হার ৮.২% (SSY Interest Rate)।এই হিসেবে আপনি মোট ₹৯,০০,০০০ বিনিয়োগ করেছেন। ২১ বছর পর আপনার ম্যাচিউরিটি অ্যামাউন্ট হবে ₹২৮,৭২,৮৪৮। এর মধ্যে ₹১৯,৭২,৮৪৮ টাকা শুধুমাত্র সুদ হিসেবে পাবেন।
advertisement
অন্যদিকে, আপনি যদি PPF-এ ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে আপনার মোট মূলধন হবে ₹৯,০০,০০০। বর্তমানে এই স্কিমে ৭.১০% সুদের হার (PPF Interest Rate) দেওয়া হচ্ছে।এই হিসেবে ১৫ বছর পরে আপনার ম্যাচিউরিটি অ্যামাউন্ট হবে ₹১৬,২৭,২৮৪। এর মধ্যে ₹৭,২৭,২৮৪ টাকা সুদ হিসেবে পাবেন। তবে এই রিটার্ন শুধুমাত্র ১৫ বছরের জন্য। চাইলে আপনি এই মেয়াদ ৫ বছর করে আরও বাড়াতে পারেন।






