advertisement

Supreme Court: রাজস্থানে পুলিশ হেফাজতে ১১ জনের মৃত্যু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে তলব করল সুপ্রিম কোর্ট!

Last Updated:

Supreme Court: দেশের সব পুলিশ স্টেশনে, বিশেষত জিজ্ঞাসাবাদ রুমে সিসিটিভি বসানো এবং তার রিয়েল টাইমে নজরদারির নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে।

কী বলল সুপ্রিম কোর্ট
কী বলল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে সশরীরে তলব সর্বোচ্চ আদালতে। থানায় থানায় সিসিটিভি লাগানো এবং তার নজরদারিতে খামতির বিষয়ে সুপ্রিম কোর্টের জারি করা স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলায় তলব বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের।
পরবর্তী শুনানির দিন সশরীরে উপস্থিত থাকার নির্দেশ বিচারপতির বেঞ্চের। রাজস্থানে ২০২৫ সালে ৭-৮ মাসের মধ্যে ১১ জন ব্যক্তির কাস্টডিয়াল মৃত‍্যুর খবর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ।
দেশের সব পুলিশ স্টেশনে, বিশেষত ইন্টেরেগেশন রুমে সিসিটিভি বসানো এবং তার রিয়েল টাইমে নজরদারির নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। কিন্তু সর্বোচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়ের পরও সব রাজ্যে সেই নির্দেশ কার্যকর না হওয়ার কারণেই সোমবার শুনানিতে উষ্মা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে সশরীরে তলব করে সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
এদিকে, কালিয়াচকের ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিচারকদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত আইনজীবী মোফাক্কুরুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। একটি জরুরি জেনারেল বডি বৈঠক ডেকে তাঁকে অবিলম্বে বার থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে ডিসিপ্লিনারি প্রসেডিং, যা শেষ হলে আরও কঠোর শাস্তির পথ খুলে যেতে পারে।
advertisement
বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারব্যবস্থার মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ, কালিয়াচকে বিচারকদের ওপর যে আক্রমণের ঘটনা ঘটেছে, তাতে সরাসরি যুক্ত ছিলেন মোফাক্কুরুল ইসলাম। এই ধরনের আচরণ আইনজীবী পেশার নৈতিকতা ও সংবিধানিক দায়িত্বের পরিপন্থী বলেই মত বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: রাজস্থানে পুলিশ হেফাজতে ১১ জনের মৃত্যু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে তলব করল সুপ্রিম কোর্ট!
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement