West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে দু দফায় বিধানসভা নির্বাচন হবে৷ ফল ঘোষণা হবে ৪ মে৷
হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকেই এগোচ্ছে বাংলার বিধানসভা নির্বাচন? News 18-এর তৃতীয় দফার জনমত সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে৷
এই জনমত সমীক্ষার ফল অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল পেতে পারে ১৫৯ থেকে ১৬৯টি আসন৷ ২০২১-এর তুলনায় বিজেপি-র আসন সংখ্যা একধাক্কায় অনেকটা বেড়ে ১২০ থেকে ১৩০-এ পৌঁছতে পারে৷ অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন৷
advertisement
advertisement
এই জনমত সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী, তৃণমূল পেতে পারে ৪৩.৭ শতাংশ ভোট৷ বিজেপি পেতে পারে ৩৯.৭ শতাংশ ভোট৷ বামেদের ঝুলিতে আসতে পারে ৩.৫ শতাংশ এবং কংগ্রেস পেতে পারে ২.২ শতাংশ ভোট৷ অন্যান্যরা পেতে পারে ১.৯ শতাংশ ভোট৷ ৯.২ শতাংশ ভোটার কাকে সমর্থন করবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেননি৷
জনমত সমীক্ষায় উঠে আসা সমীক্ষা অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান ৪৪.৪ শতাংশ মানুষ৷ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান ৩৮.৩ শতাংশ মানুষ৷ মহম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন ৪.২ শতাংশ মানুষ এবং অধীর চৌধুরীকে সমর্থন করেছেন ৩.৬ শতাংশ মানুষ৷ মুখ্যমন্ত্রী পদে অন্যান্যদের সমর্থন করেছেন ৪.৯ শতাংশ মানুষ৷ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান, জনমত সমীক্ষায় অংশ নেওয়া ৪.৬ শতাংশ মানুষ সেই উত্তর এড়িয়েছেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 9:16 PM IST









