advertisement

West Bengal Assembly Elections 2026: ড্রোনে উড়ে এল ফুলের মালা! প্রচারেই চমকে দিয়ে হলফনামা দিলেন অভিষেক-ঘনিষ্ঠ সামিম আহমেদ

Last Updated:

West Bengal Assembly Elections 2026: নমিনেশন জমা দিলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ। ঘটনা নজর কেড়েছে সকলের। কেন জানেন?

+
সামিম

সামিম আহমেদ, তৃণমূল

ডায়মন্ড হারবার: নমিনেশন জমা দিলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সামিম আহমেদ প্রথম থেকেই প্রচারে নজর কাড়ছিলেন। এবার নমিনেশন দিতে যাওয়ার পথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ড্রোনে মালা এনে পরানো হল তাঁর গলায়। এই ঘটনা নজর কেড়েছে সকলের।
প্রচুর কর্মী সমর্থকের উপস্থিততে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সঙ্গে নিয়ে ১১৭ নং জাতীয় সড়ক ধরে হেঁটে আসেন তিনি। সাংবাদিকদের কাছে তিনি জানান নমিনেশান দিতে আসার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলে আশীর্বাদ নিয়ছেন। তিনি আশীর্বাদ দিয়ে বিপুল ভোটে জিতে আসতে বলেছেন।
আরও পড়ুন: আগামী ৩ ঘণ্টায় তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! ওয়েদার আপডেট
এই সামিম আহমেদের উপর নজর রয়েছে সকলের। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের হিংচাবেড়িয়া গ্রামে জন্ম সামিমের। বাবা  অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী। তিন ভাইয়ের মধ্যে সবথেকে ছোট সামিম। পড়াশোনায় ছিলেন মেধাবী। কলকাতার একটি বেসরকারি কলেজ থেকে এমবিএ পাশ করেছেন। তৃণমূলের তরুণ নেতা সামিম জানিয়েছেন, কলেজে পড়ার সময় থেকেই রাজনীতির প্রতি তাঁর টান ছিল। কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করতেন। পরে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পান। কলেজ থেকে পাশ করার পরে সরিষা গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের সাংগঠনিক কাজে জড়িয়ে পড়েন।
advertisement
advertisement
আরও পড়ুন: অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নাম কি ভোটার লিস্টে উঠবে? আশা ক্ষীণ হলেও জিইয়ে রইল সর্বোচ্চ আদালতে, কীভাবে জানুন
শিক্ষিত, মিষ্টভাষী নেতা হিসেবে অল্পদিনের মধ্যেই তিনি এলাকায় ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর সাংগঠনিক দক্ষতা দেখেই অভিষেক তাঁকে সরিষা অঞ্চলের দলীয় অবজার্ভার করে দেন। তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। রকেটের গতিতে তৃণমূলের দলীয় রাজনীতিতে উত্থান ঘটেছে তাঁর। এবার তিনি প্রার্থী। ফলে তাঁকে ঘিরে উচ্ছাস এই মুহূর্তে তুঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
West Bengal Assembly Elections 2026: ড্রোনে উড়ে এল ফুলের মালা! প্রচারেই চমকে দিয়ে হলফনামা দিলেন অভিষেক-ঘনিষ্ঠ সামিম আহমেদ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement