DA Arrears: ডিএ নিয়ে বড় খবর! অসংখ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা কীভাবে পাবেন বকেয়া ডিএ? নবান্নের অর্থ দফতরের সঙ্গে বৈঠকে বসছেন স্কুলশিক্ষা সচিব
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কত ডিএ পাবেন শিক্ষক, শিক্ষাকর্মী ও পেনশরাররা, তার একটা হিসাব করতে বলা হয় স্কুলশিক্ষা দফতরের সচিবকে। শিক্ষক, শিক্ষাকর্মীরা কীভাবে পাবেন বকেয়া ডিএ? নবান্নের অর্থ দফতরের সঙ্গে বৈঠকে বসছেন স্কুলশিক্ষা সচিব
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ২৭ মার্চ থেকে সরকারি কর্মীদের জিপিএফ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বকেয়া ডিএ-র টাকা। যাঁরা গ্রুপ ডি সরকারি কর্মচারি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা যাওয়া শুরু হয়েছে। কিন্তু শিক্ষক ও শিক্ষাকর্মীরা কীভাবে পাবেন বকেয়া ডিএ? এবার সেই রূপরেখা তৈরিতেই নবান্নের অর্থ দফতরের সঙ্গে বৈঠকে বসছেন স্কুল শিক্ষাসচিব।
advertisement
আগেই কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করেছে স্কুলশিক্ষা দফতর। গত ১৩ মার্চ নবান্নের অর্থ দফতরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল সংশ্লিষ্ট দফতর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। ইতিমধ্যেই স্কুলশিক্ষা দফতর সেই ফাইল তৈরি করে নবান্নের অর্থ দফতরে বিস্তারিত ভাবে তথ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করেছে।








