WB Assembly Election 2026: ঘর সামলে এবার গণতন্ত্র রক্ষার ভার প্রমীলা বাহিনীর কাঁধে, জেলায় ২৪৩ বুথের দায়িত্বে মহিলারা! ভোট সামলাবেন ১৪ হাজার কর্মী
- Published by:Nayan Ghosh
Last Updated:
WB Assembly Election 2026: পশ্চিম বর্ধমান জেলায় আড়াই হাজারের বেশি থাকছে ভোট গ্রহণ কেন্দ্র। উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মহিলা পরিচালিত বুথ। ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ১৪ হাজারের বেশি ভোটকর্মীকে নিযুক্ত করেছে জেলা প্রশাসন।
আসানসোল, পশ্চিম বর্ধমান: নির্বাচন প্রক্রিয়া চলছে। চলছে দমদার প্রচার। প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। অন্যদিকে নির্বাচনের আগে প্রশাসনিক ব্যস্ততাও তুঙ্গে। সম্পন্ন হয়েছে ভোট কর্মীদের প্রথম দফার প্রশিক্ষণের পর্ব। তার মধ্যে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক।
২০২৬ সালের এই বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় আড়াই হাজারের বেশি থাকছে ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথ। অক্সিলারি বুথের সংখ্যাও কম নয়। কিন্তু তার মধ্যেই এবছর উল্লেখযোগ্য ভাবে থাকছে মহিলা বুথ। যাকে নির্বাচনী ভাষায় বলা হয় পিঙ্ক বুথ। প্রায় ২৪৩ টি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র থাকবে জেলায়। এমনটাই খবর জেলা প্রশাসন সূত্রে।
advertisement
আরও পড়ুন: নদিয়ায় ভোটের রাশ এবার মা-বোনেদের হাতে, ১০০ বুথে শুধুই মহিলা কর্মী! বড় চমক নির্বাচন কমিশনের
advertisement
তবে শুধু মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র নয়, থাকছে মডেল বুথও। অতীতের বেশ কিছু নির্বাচনে এই মডেল বুথ দেখা গিয়েছে। যার মাধ্যমে বিভিন্ন রকমের বার্তা দেওয়া হয় নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই। এবছর জেলায় নটি মডেল বুথ থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ১৪ হাজারের বেশি ভোটকর্মীকে নিযুক্ত করেছে জেলা প্রশাসন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবমিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জেলা জুড়ে বাড়ছে ভোটের উত্তাপ। একদিকে রাজনৈতিক দলগুলির তৎপরতা। বেড়েছে দেওয়াল লিখন, পথে নেমে প্রচার। পাশাপাশি ডিজিটাল মাধ্যমের প্রচারও জোর পেয়েছে। অন্যদিকে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রশাসনের তরফ থেকে নানারকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মনোবল বাড়াতে চলছেন রুটমার্চ। তার মধ্যেই উঠে এল এই গুরুত্বপূর্ণ তথ্য।
Location :
Asansol,Barddhaman,West Bengal
First Published :
Mar 31, 2026 3:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ঘর সামলে এবার গণতন্ত্র রক্ষার ভার প্রমীলা বাহিনীর কাঁধে, জেলায় ২৪৩ বুথের দায়িত্বে মহিলারা! ভোট সামলাবেন ১৪ হাজার কর্মী










