WB Assembly Elections 2026: হরিহরপাড়ায় লড়ছেন সিপিআইএম-এর জামির মোল্লা, 'লাল ফিরে আসবেই', আশাবাদী মুর্শিদাবাদ জেলা সম্পাদক
- Reported by:Koushik Adhikary
- Published by:Rukmini Mazumder
Last Updated:
WB Assembly Elections 2026: একটা সময়ের বাম দূর্গ হিসেবে পরিচিত ছিল হরিহরপাড়া। আর সেই হরিহরপাড়াতে এবার লাল শিবিরে বড় চমক। সমর্থন করল আইএসএফ। ISF সমর্থিত সিপিআইএমের ৭৩ নম্বর হরিহরপাড়া বিধানসভার প্রার্থী হলেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক সিপিআইএমের জামির মোল্লা
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: একটা সময়ের ‘বাম দুর্গ’ ছিল হরিহরপাড়া। পালাবদলের সঙ্গে এই আসন দখল আসে তৃণমূলের। তবে এবার লালঝান্ডা প্রতিষ্ঠা করতে তৎপর বামকর্মীরা। ISF সমর্থিত সিপিআইএমের ৭৩ নম্বর হরিহরপাড়া বিধানসভার প্রার্থী হলেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক সিপিআইএমের জামির মোল্লা।
ইতি মধ্যেই নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন সিপিআইএম প্রার্থী। এবছর বিধানসভা নির্বাচনে হরিহরপাড়া আসন বেছে নিয়েছেন তিনি। হরিহরপাড়ার চোঁয়া গ্রাম পঞ্চায়েতের গজনীপুর থেকে প্রচার শুরু করেন তিনি। শ্রীপুর হয়ে নামাপাড়া এলাকায় প্রচারে যান। দুপুরে এক বাম কর্মীর বাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে খাওয়া-দাওয়া সারেন। নিজের বিধানসভায় এলাকার প্রতিটা কোণ চষে ফেলছেন প্রার্থী জামির মোল্লা। এই আসন ISF সমর্থিত, ফলে ভোটের মার্জিন অনেকটাই বৃদ্ধি পাবে।
advertisement
জামির মোল্লার কথায়, ” আইএসএফের সঙ্গে আসন সমঝোতা করে এই আসন ছাড়া হয়েছে আমাদের। সিপিআইএমের দলীয় প্রতীকে আমরা এখানে লড়াই করব। হরিহরপাড়া আসনে গত লোকসভা নির্বাচনে আইএসএফ আলাদা ভাবে লড়াই করেছিল। আমরাও আলাদা ভাবে লড়াই করেছিলাম। অপশাসন থেকে মুক্তি পেতেই আমাদের লড়াই। মানুষ আমাদের সঙ্গে আছে। আর সেই কারণেই পথে নেমে মানুষের কাছে পৌঁছে ভোট প্রার্থনা করছি। আমাদের উপর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিলেও বামফ্রন্ট একমাত্র বিকল্প তা এখন সবাই বুঝে গিয়েছেন। হরিহরপাড়া বিধানসভা আসনে লালঝান্ডা আবার ফিরে আসবে। হরিহরপাড়ায় একটা পেঁয়াজের কোল্ড স্টোরেজ চাই,পেঁয়াজের চাষীরা উপকৃত হবেন।”
advertisement
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 31, 2026 2:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
WB Assembly Elections 2026: হরিহরপাড়ায় লড়ছেন সিপিআইএম-এর জামির মোল্লা, 'লাল ফিরে আসবেই', আশাবাদী মুর্শিদাবাদ জেলা সম্পাদক









