Meghalaya Honeymoon Murder: মেঘালয়ে মধুচন্দ্রিমায় স্ত্রীর ষড়যন্ত্রে নিহত রাজা ফের ‘ফিরে এসেছেন’! এ কী দাবি তাঁর পরিজনদের! শোকের বাড়িতে আচমকাই খুশির পরিবেশ! বেলুনে সজ্জিত দরজা ঘিরে আনন্দ-কলরব!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Meghalaya Honeymoon Murder:গত বছর মেঘালয়ে হানিমুন চলাকালীন রাজা রঘুবংশীকে তার স্ত্রী সোনম রঘুবংশী খুন করেছিলেন বলে অভিযোগ।
দীর্ঘ দিন ধরে শোকার্ত থাকা বাড়িতে আচমকাই খুুশির পরিবেশ। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হওয়া ইনদওরের বাসিন্দা রাজা রঘুবংশীর বাড়িতে এ বার আনন্দের মুহূর্ত। বেলুনে সাজানো গেট পেরিয়ে পরিজনদের হৈ হৈ কলরবে ভরে আছে বাড়ি। কারণ বাড়িতে নতুন অতিথির আগমন হয়েছে। এসেছে নবজাতক। পুত্রসন্তানের বাবা হয়েছেন রাজার দাদা সচিন। তাঁর পরিবারের সদস্যদের মত, এই নবজাতকের মাধ্যমে রাজাই ফিরে এসেছেন তাঁদের কাছে। বেলুনে সাজানো গেটের উপর লেখা ‘রাজা ইজ ব্যাক’। বাড়ির সকলের দৃঢ় বিশ্বাস, এই নবজাতক আদতে রাজার পুনর্জন্ম। সদ্যোজাতর নামও রাজা-ই রাখা হয়েছে।
আবেগের পাশাপাশি জ্যোতিষ-যুক্তিও হাজির পরিবারের কাছে। তাঁরা বলছেন, গত বছর মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে একাদশী তিথিতে খুন হয়েছিলেন রাজা। ঘটনাচক্রে নবজাতকের জন্মও হয়েছে একাদশী তিথিতেই। একে নিছক কাকতালীয় বা সমাপতন বলতে নারাজ পরিবার। তাঁদের মতে এ হল ঈশ্বরের আশীর্বাদ। তাই রাজা নতুন জন্মে ফিরে এসেছেন তাঁদের কাছে। রাজার মা উমা রঘুবংশীর কথায়, ‘আমার হারানো ছেলে আবার ফিরে এসেছে।’
advertisement
মধ্যপ্রদেশের ইনদওরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে গত বছরের মে মাসে মেঘালয়ের সোহরায় খুন করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সোহরার উদ্দেশে রওনা হওয়ার আগে রাজা ও সোনম ২১ মে শিলং গিয়েছিলেন। ২৬ মে দম্পতিটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে সোহরা পুলিশ, স্পেশাল অপারেশনস টিম, এনডিআরএফ, এসডিআরএফ, ট্রেকিং দল এবং স্থানীয়দের সমন্বয়ে একটি ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।
advertisement
advertisement
কয়েকদিন ধরে ব্যাপক তল্লাশির পর, ২ জুন সোহরার বিখ্যাত ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে একটি গভীর গিরিখাত থেকে রাজার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীরা পরে জানতে পারেন যে রাজ কুশওয়াহা নামে আর একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন সোনম।
আরও পড়ুন : রিজার্ভেশনের পরও সিট পাননি ট্রেনে? তুলে দেওয়া হয়েছে সংরক্ষিত আসন থেকে? কোথায় অভিযোগ করলে সঙ্গে সঙ্গে কড়া শাস্তি, জানুন
অভিযোগ রয়েছে যে, এই তিনজন ভাড়াটে হামলাকারীকে সঙ্গে নিয়ে তাদের মধুচন্দ্রিমা চলাকালীন রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল সোনম-রাজ। পুলিশ জানিয়েছে, সোনমের উপস্থিতিতেই তিনজন ভাড়াটে খুনি রাজাকে খুন করে। তদন্ত শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই সোনম, রাজ কুশওয়াহা এবং তার বন্ধু বিশাল সিং চৌহান, আকাশ সিং রাজপুত ও আনন্দ কুর্মি-সহ পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 3:07 PM IST










