advertisement

Rahul Arunaday Banerjee: 'বাবিন কোথায়? খাওয়া-ঘুম বন্ধ, শুইয়ে রাখা যাচ্ছে না বিছানায়!' রাহুলকে খুঁজে চলেছেন অভিনেতার মা

Last Updated:
Rahul Arunaday Banerjee: ছেলের এই আকস্মিক মৃত্যুতে নিজেকে ঠিক রাখতে পারছেন না রাহুলের মা৷ টলিপাড়া সূত্রের খবর, সন্তানহারা মাকে কোনওভাবেই শুইয়ে রাখা যাচ্ছে না৷ বারবার ছেলে বাবিনকে খুঁজছেন৷
1/8
টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুশোকে পাথর টলিপাড়া সহ গোটা বিজয়গড় এলাকা৷ মুহূর্তের মধ্যে যেন বদলে গিয়েছে বিজয়গড়ের পরিবেশ৷

2/8
আদরের বাবিন আর ফিরে আসবে না৷ ছোট ছেলেকে হারিয়ে মৃত্যুশোকে ভেঙে পড়েছেন অভিনেতার মা৷ কোনওভাবে ঠিক রাখতে পারছেন না নিজেকে৷

3/8
ছেলের এই আকস্মিক মৃত্যুতে নিজেকে ঠিক রাখতে পারছেন না রাহুলের মা৷ টলিপাড়া সূত্রের খবর, সন্তানহারা মাকে কোনওভাবেই শুইয়ে রাখা যাচ্ছে না৷ বারবার ছেলে বাবিনকে খুঁজছেন৷

4/8
টলিপাড়া সূত্রে আরও জানা গেছে, চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয়েছে৷ তারপরেও ঘুমোচ্ছেন না এবং ওষুধও ঠিকমতো খাচ্ছেন না৷ বুধবার দাদা আসবেন, তারপর যদি একটু ঠিক হয়৷

5/8
রাহুলের মৃত্যুশোকে একেবারেই চুপ হয়ে গিয়েছে ১৩ বছরের ছেলে সহজ৷ বাবাকে হারানোর শোকে পুরো নিশ্চুপ ছেলে৷ একটা শব্দও মুখ থেকে বার করেনি সহজ৷

6/8
নিজের ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল-পত্নী প্রিয়াঙ্কা সরকার। স্বামীর মৃত্যুর খবর পেয়েই প্রথমে রাহুলের মায়ের কাছে ছুটে যান অভিনেত্রী। তখনও পর্যন্ত ছেলেকে কিছু জানাননি। পরে জানা গিয়েছে, শাশুড়িকে কোনও মতে সামলে ছেলের কাছে যান অভিনেত্রী। এখন পুরো একা হাতেই ছেলে ও শাশুড়িমাকে সামলাচ্ছেন স্ত্রী প্রিয়াঙ্কা৷

7/8
তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

8/8
মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।