advertisement

BJP Candidates List: চতুর্থ প্রার্থী তালিকায় বিজেপির সবচেয়ে বড় চমক সোমা ঠাকুর! কে এই সোমা জানেন? পরিচয় এবং কেন্দ্র কিন্তু বড়ই চমকদার

Last Updated:

BJP Candidates List: তৃতীয় প্রার্থী তালিকায় একের পর এক চমক দিল বিজেপি। বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হল শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে।

কে এই সোমা ঠাকুর?
কে এই সোমা ঠাকুর?
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। প্রার্থী হওয়ার পরই সোমা ঠাকুর জানান, তিনি রাজনীতিতে আসবেন সেইভাবে কোনও পরিকল্পনা ছিল না। বিজেপি তাকে যোগ্য মনে করে প্রার্থী করেছে, তার জন্য তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি ১০০ শতাংশ জেতার পক্ষে আশাবাদী বলে তিনি জানিয়েছেন। সোমার দাবি, শুধু বাগদায় নয়, গোটা রাজ্যে পদ্ম ফুল ফুটবে এবার।
এদিকে, বাগদায় তৃণমূল প্রার্থী ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুর। ফলে এই কেন্দ্রে বৌদি-ননদের লড়াই হতে চলেছে। এ বিষয়ে সোমা ঠাকুর বলেন, পারিবারিক বিষয়টা আলাদা। রাজনৈতিকভাবে যে যার লড়াই লড়বে। মতুয়ারা বিজেপির দিকেই সমর্থন দেবেন।
advertisement
advertisement
এদিকে, মধুপর্ণা ঠাকুর বলেন, ”পারিবারিক সম্পর্ক পরিবারের মধ্যে সীমাবদ্ধ। বাগদায় রাজনৈতিক লড়াইয়ে আমি জিতব।” উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সোমা ঠাকুরের নাম ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঠাকুরবাড়িরই মেয়ে মধুপর্ণা ঠাকুর। সোমা ঠাকুর প্রার্থী হওয়ার পরে মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, ”পারিবারিক সম্পর্ক পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাগদাতে রাজনৈতিক লড়াই হবে। এতদিন ফাঁকা মাঠে খেলেছি প্রার্থীর নাম ঘোষণা হওয়ায় আমরা অনেকটা এগিয়ে আছি। ৪ এপ্রিল দেখবেন, আমরাই জিতব। বাগদায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে।”
advertisement
মঙ্গলবার ১৩ আসনে প্রার্থী ঘোষণার পর আরও ৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা এখনও বাকি বিজেপির। ৬টি নাম নিয়ে এখনও চর্চা চলছে বিজেপির অন্দরে। এই তালিকায় দেখা যাচ্ছে, নাটাবাড়িতে বাদ পড়েছেন দলের বিদায়ী বিধায়ক মিহির গোস্বামী। সদ্য দলে যোগ দেওয়া গিরিজাশঙ্কর রায়কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে চৌরঙ্গীতে প্রার্থী করা হয়েছে সদ্য় কংগ্রেস ছেড়ে আসা সন্তোষ পাঠককে। তালিকায় রয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, সাংবাদিক মানব গুহ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Candidates List: চতুর্থ প্রার্থী তালিকায় বিজেপির সবচেয়ে বড় চমক সোমা ঠাকুর! কে এই সোমা জানেন? পরিচয় এবং কেন্দ্র কিন্তু বড়ই চমকদার
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement