IPL 2026: আইপিএলে এবার রহস্য মৃত্যু, রিসেপশানিস্ট ফোন করায় তুলছিলেন না ব্রডকাস্টার, রুমে পাওয়া গেল ব্রিটিশ নাগরিককে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mystery Death In IPL 2026: ২৯ মার্চ রাতে হোটেলের রুমে ফিরেছিলেন অস্বাভাবিক অবস্থায় মৃত ব্যক্তি, কারণ নিয়ে শুরু হল তদন্ত
কলকাতা: আইপিএলের শুরু থেকে ধুন্ধুমার৷ মাঠে খেলা, খেলার বাইরে নানারকমের খবরের মধ্যে এবার রহস্যে মোড়া টানটান পর্ব৷ হোটেল রুমে পাওয়া গেল বিদেশি সম্প্রচারকর্মীর দেহ৷ আইপিএল ২০২৬ চলাকালীন মর্মান্তিক খবর সামনে এসেছে। বিসিসিআই-র এক সম্প্রচার কর্মীর মরদেহ তাঁর হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে ছিলেন এই ব্রিটিশ নাগরিক৷ তাঁর এরকম আচমকা মৃত্যুতে ক্রিকেট বিশ্ব হতবাক। Photo Courtesy- Representative (AI)
advertisement
advertisement
advertisement
এক দিন পর, ৩০ মার্চ, রিসেপশনিস্ট তাঁর রুমে ফোন করার চেষ্টা করলে কোনও সাড়া না পাওয়ায় হোটেলের কর্মীরা তাঁর খোঁজ নিতে যান। হোটেল কর্মীরা জানান, কোনও সাড়া না পেয়ে তাঁরা মাস্টার কি দিয়ে ঘরটি খোলেন, সেখানে তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। হোটেলের ডাক্তারকে খবর দেওয়া হলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন। মেরিন ড্রাইভ থানায় একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে।








