Digha Weather Update: কালবৈশাখীর দাপট শুরু দিঘায়! মেঘলা আকাশ আর উত্তাল সমুদ্রের ঢেউ, পর্যটকদের জন্য জারি কড়া সতর্কতা
- Reported by:Madan Maity
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Digha Weather Update: কালবৈশাখীর জেরে দিঘায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বাড়ছে ঢেউয়ের উচ্চতা। পর্যটকদের সতর্ক করে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে উপকূলে
ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। তার জেরে উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। বইছে ঝোড়ো হাওয়া। মেঘাচ্ছন্ন আকাশ সমুদ্র সৈকতে। সোমবার রাতে বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ দিঘার সমুদ্র সৈকতে। সমুদ্রে পর্যটকদের স্নানের ক্ষেত্রে সতর্ক রয়েছে প্রশাসন। সকাল থেকেই আকাশের মুখ ভার, টিপ টিপ বৃষ্টি সঙ্গে মাঝে মাঝে হালকা হাওয়ার দাপট। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
একের পর এক অক্ষরেখা, ঘূর্ণাবর্ত, স্কোয়াল ফ্রন্টের জেরে দুর্যোগ চলছে বাংলায়। সেইসঙ্গে দোসর হচ্ছে কালবৈশাখী। তার জন্য সোমবার থেকেই উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। ঢেউয়ের উচ্চতা ক্রমশ বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর আগেই সতর্কতা জারি করেছিল, যার প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায়।
advertisement
ঝোড়ো হওয়ার সঙ্গে মঙ্গলবার সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি। তবে এই বৃষ্টির মধ্যেও পর্যটকদের উৎসাহে ভাটা পড়েনি। কেউ সমুদ্রের ধারে বসে ঢেউ উপভোগ। আবার কেউ সমুদ্র স্নানে মেতে উঠেছে। যদিও টিপ টিপ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া মিলিয়ে পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছে, তবুও দিঘার পর্যটনচিত্রে পর্যটকদের উৎসাহে প্রভাব ফেলতে পারেনি।
advertisement
advertisement
advertisement









