Howrah News: স্কুল থেকে ফেরার পথে পুকুরে ঝাঁপ শিক্ষকের, পাখির প্রাণ বাঁচাতে সাহসী পদক্ষেপ! হাতেকলমে দিলেন পরিবেশ রক্ষার শিক্ষা
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Nayan Ghosh
Last Updated:
Howrah News: জালে আটকে ছটফট করছিল একটি বক। আর কয়েকঘণ্টা এই অবস্থায় থাকলে প্রাণ যাওয়া একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু অবলা প্রাণ রক্ষা করতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জলে ঝাঁপ দিলেন শিক্ষক। বইয়ের পাতার বাইরে গিয়ে বুঝিয়ে দিলেন পরিবেশ রক্ষার আসল মানে।
মাজু, হাওড়া, রাকেশ মাইতি: একটা দায়িত্ব এড়াতে দশটা অজুহাত যেমন খাড়া করা যায়, তেমনি প্রকৃত শিক্ষা দিতে এক বুক জলে নেমে প্রাণ বাঁচানও যায়! পরিবেশ রক্ষার লড়াইয়ে একটি বকের প্রাণ বাঁচাতে শিক্ষক ঝাঁপিয়ে পড়লেন পুকুরে।
শুধুমাত্র বইয়ের পাতার লেখা বা বই পরিয়ে পরিবেশ রক্ষা নয়, বরং হাতে কলমে কাজকেই বিশ্বাসী তিনি। তাই ছাত্র-ছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি এই কাজের মধ্যে দিয়ে তিনি পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। প্রসঙ্গত, হাওড়া জেলা জুড়ে পশু পাখিদের বাসস্থান ক্রমশ ছোট হয়ে আসছে।
আরও পড়ুন: নদিয়ায় ভোটের রাশ এবার মা-বোনেদের হাতে, ১০০ বুথে শুধুই মহিলা কর্মী! বড় চমক নির্বাচন কমিশনের
advertisement
advertisement
নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে পশু-পাখিরা। প্রাণ বাঁচাতে একদিকে বন বিভাগ, অন্যদিকে পরিবেশ কর্মীরা কাজ করে চলেছেন। সেসব মানুষদেরই একজন হাওড়া জগৎবল্লভপুর মাজু গ্রামের সৌরভ দত্ত। তিনি পেশায় শিক্ষক। এদিন স্কুল থেকে ফেরার পথে তিনি দেখেন, সামান্য দূরত্বে পুকুরে দেওয়া জালে আটকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একটি বক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তখন আর তিনি বিন্দুমাত্র দেরি করেননি। এভাবে হেলায় একটি প্রাণ চলে যাবে, সেই বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। তাই নিজেই পুকুরে ঝাঁপিয়ে পড়েন শিক্ষক। বেশ কিছুটা সাঁতরে গিয়ে বকটি উদ্ধার করেন। এরপর স্থানীয় মানুষকে সচেতনতার বার্তা দিয়ে বকটি পরিবেশে মুক্ত করে দেওয়া হয়।
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Mar 31, 2026 2:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: স্কুল থেকে ফেরার পথে পুকুরে ঝাঁপ শিক্ষকের, পাখির প্রাণ বাঁচাতে সাহসী পদক্ষেপ! হাতেকলমে দিলেন পরিবেশ রক্ষার শিক্ষা










