Mamata Banerjee Nomination: ৮ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন মমতা, সঙ্গে থাকবেন দলের বাকি শীর্ষ নেতৃত্ব! সব নজর ভবানীপুরে
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Mamata Banerjee Nomination: আগামী ৮ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশ করতে পারেন সার্ভে বিল্ডিংয়ে। ভবানীপুরের কাউন্সিলর ও দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচি ঘিরে জোর প্রস্তুতি চলছে।
কলকাতাঃ আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে মনোনয়ন পেশের প্রস্তুতি শুরু করে দিল শাসক শিবির। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সার্ভে বিল্ডিংয়ে তাঁর মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সমস্ত কাউন্সিলররা ওই দিন উপস্থিত থাকবেন। শুধু তাই নয়, দলের শীর্ষ নেতৃত্বও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।ভবানীপুর কেন্দ্র ঐতিহ্যগতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তাই এই কেন্দ্র থেকেই তাঁর মনোনয়ন পেশ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
নন্দীগ্রাম আসনের জন্য সোমবারই মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। চলতি বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রবিবার, মনোনয়নের জন্য শুভেন্দু অধিকারীর হাতে দলীয় প্রতীক তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 4:17 PM IST










