লোকসভা ভোটের ৩ কোটি বকেয়া! বিধানসভার মুখে বেঁকে বসেছেন ঠিকাদাররা, নির্বাচনের কাজ হবে কী করে? চাপে জেলা প্রশাসন
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
South Dinajpur News: ২০২৪ লোকসভা নির্বাচনের প্রায় ৩ কোটি টাকা বকেয়া রয়েছে ঠিকাদারদের। বকেয়া টাকা না পেলে বিধানসভা ভোটের জন্য কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন বিভিন্ন বিভাগের সরবরাহকারী ঠিকাদাররা।
বালুরঘাট: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। রাজ্যে ভোটের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে রাজনৈতিক দলগুলো। উত্তর থেকে দক্ষিণ জোরকদমে চলছে প্রচার অভিযান। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। ৪ মে ভোট গণনা। একদিকে বিধানসভা ভোটের তোড়জোড়, অন্যদিকে গত লোকসভা নির্বাচনের বকেয়া টাকার দাবিতে বিভিন্ন বিভাগের সরবরাহকারী ঠিকাদাররা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন।
২০২৪ লোকসভা নির্বাচনের প্রায় ৩ কোটি টাকা বকেয়া বিল রয়েছে, যা এখনও পরিশোধ করা হয়নি। বকেয়ার টাকা না পেলে এই নির্বাচনে আর কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন অনেক ঠিকাদার। তবে জেলা প্রশাসনের তরফে ঠিকাদারদের জানানো হয়েছে, কমিশনের পক্ষ থেকে বকেয়া টাকা দেওয়া হলে তা ঠিকাদারদের মিটিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ দুর্যোগের রাতে আকাশের বুক চিরে নেমে এল যম, কোলাঘাটে বাড়ির অদূরেই যুবকের মর্মান্তিক পরিণতি
লোকসভা নির্বাচনের ২ বছর পার হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন মানেই বিপুল খরচ। খাওয়া-দাওয়া, গাড়ি ভাড়া, প্যান্ডেল তৈরি, সিসিটিভি লাগানো ইত্যাদি নানা খাতে খরচের জন্য নির্বাচন কমিশন আলাদা করে অর্থ বরাদ্দ করে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারদের অভিযোগ, ২০২৪ লোকসভা নির্বাচনের সময় গাড়ি সরবরাহ, সিসিটিভি ক্যামেরা লাগানো, পোস্টার তৈরি, প্যান্ডেল তৈরি, হোটেল ভাড়া, খাবারের ব্যবস্থা করার মতো বিভিন্ন পরিষেবা বাবদ খরচ হওয়া টাকা এখনও মেটানো হয়নি তাঁদের। সব মিলিয়ে প্রায় ৪ কোটি টাকা বকেয়া রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চক-ডাস্টার ছেড়ে দলীয় পতাকা, পোস্টার! ব্যালট যুদ্ধে লড়বেন একই স্কুলের দুই শিক্ষক, কুমারগঞ্জে বামের নয়া স্ট্র্যাটেজি
গত ২ বছরে ঠিকাদাররা বহুবার জেলা পরিষদের দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোন লাভ হয়নি। তাই এবার অনেক ঠিকাদার জানিয়ে দিয়েছেন, বকেয়ার টাকা না পেয়ে তাঁরা বিধানসভা ভোটের জন্য আর কাজ করবেন না। কারণ বকেয়া না পেয়ে জেলার ছোট-বড় প্রায় সব সরবরাহকারীই চরম আর্থিক সঙ্কটে পড়েছেন।
advertisement
জেলা প্রশাসন সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছ থেকে প্রয়োজনীয় বরাদ্দ না আসায় ঠিকাদারদের বরাদ্দ মেটানো সম্ভব হয়নি। তবে জেলা প্রশাসনের আশ্বাস, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকা এলেই তা ঠিকাদারদের মিটিয়ে দেওয়া হবে।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 31, 2026 2:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
লোকসভা ভোটের ৩ কোটি বকেয়া! বিধানসভার মুখে বেঁকে বসেছেন ঠিকাদাররা, নির্বাচনের কাজ হবে কী করে? চাপে জেলা প্রশাসন










