WB Assembly Election 2026: চক-ডাস্টার ছেড়ে দলীয় পতাকা, পোস্টার! ব্যালট যুদ্ধে লড়বেন একই স্কুলের দুই শিক্ষক, কুমারগঞ্জে বামের নয়া স্ট্র্যাটেজি
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
West Bengal Assembly Election 2026: বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বামপ্রার্থী হিসাবে অর্ণব চৌধুরির নাম ঘোষণা করা হয়েছে। তপন বিধানসভা আসনের বামপ্রার্থী হয়েছেন বাপ্পাই হরো। দু'জনই কুমারগঞ্জের আঙ্গিনা বরইট হাইস্কুলের শিক্ষক।
বালুরঘাট: ক্লাসরুম ছেড়ে এবার ভোটের ময়দানে একই স্কুলের দুই শিক্ষক। দক্ষিণ দিনাজপুরের আঙ্গিনা বরইট হাইস্কুলের ইংরেজি এবং ভূগোল শিক্ষক লড়বেন ব্যালট বাক্সের যুদ্ধ। স্কুলের ক্লাসরুম থেকে করিডর কান পাতলেই এখন ফিসফাস রাজনৈতিক চর্চা। বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অর্ণব চৌধুরি এবং ভূগোলের শিক্ষক বাপ্পাই হরো ভোট যুদ্ধে লড়বেন, তবে একে অন্যের বিরুদ্ধে নয়। দু’জনেই বামপ্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। একজন বালুরঘাট ও অন্যজন তপন বিধানসভা কেন্দ্রের বামপ্রার্থী।
বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বামপ্রার্থী হিসাবে অর্ণব চৌধুরির নাম ঘোষণা করা হয়েছে। তপন বিধানসভা আসনের বামপ্রার্থী বাপ্পাই হরো। যদিও অর্ণব জেলার রাজনীতিতে পরিচিত মুখ। তিনি প্রয়াত কিংবদন্তি বাম নেতা বিশ্বনাথ চৌধুরির পুত্র।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের মুখোশ গ্রাম অভাবের অন্ধকারে নিমজ্জিত! জিআই ট্যাগেও ভাগ্য বদল হল না, মুখোশ থেকে মুখ ফেরাচ্ছেন শিল্পীরা
জেলার একই স্কুলের দুই সহকর্মী শিক্ষকের একসঙ্গে ভোট যুদ্ধে লড়াইয়ের বিষয়টা একদিকে যেমন পড়ুয়াদের উচ্ছ্বসিত করছে তেমনই অন্যদিকে পড়ুয়াদের পড়াশোনার উপর এর প্রভাব পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল রায় জানাচ্ছেন, স্কুলে পড়ুয়া সংখ্যা ১,২৪৭ জন। বর্তমানে ১৭ জন শিক্ষককে নিয়ে এত পরিমাণ পড়ুয়ার পঠনপাঠন পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা অমান্য করে তীরের দিকে বাংলাদেশি জাহাজ! পেঁচিয়ে ছিঁড়ল কুলপির মৎস্যজীবীদের ‘সম্পদ’, ক্ষতিপূরণের দাবি
অন্যদিকে অভিভাবকদের একাংশ শিক্ষকদের প্রার্থী হওয়াটা ভাল চোখে দেখছেন না। ছেলেমেয়েদের পড়াশোনায় ক্ষতির আশঙ্কা করছেন বাবা মায়েরা। যদিও, জেলার রাজনৈতিক বিশ্লেষক মহল বিষয়টা ইতিবাচক চোখেই দেখছে। দুই প্রার্থীই শিক্ষিত। এলাকার পরিচিত মুখ। ফলে বাম শিবিরের এই নতুন স্ট্রাটেজি ব্যালট যুদ্ধে সুফল সৃষ্টি করতে পারে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 30, 2026 4:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: চক-ডাস্টার ছেড়ে দলীয় পতাকা, পোস্টার! ব্যালট যুদ্ধে লড়বেন একই স্কুলের দুই শিক্ষক, কুমারগঞ্জে বামের নয়া স্ট্র্যাটেজি








