advertisement

Cooch Behar News: দিনমজুর বাবার সোনার টুকরো মেয়ে! উশুতে রাজ্যে প্রথম শীতলকুচির মেয়ে, গর্বে বুক ভরছে জেলাবাসীর

Last Updated:

Cooch Behar News: গত ২৭ থেকে ২৯ মার্চ অবধি কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য উশু চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর আসর বসেছিল। সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে কোচবিহারের শীতলকুচির এক মেয়ে।

কৃতী কন্যাকে সংবর্ধনা শীতলকুচির তৃণমূল প্রার্থীর
কৃতী কন্যাকে সংবর্ধনা শীতলকুচির তৃণমূল প্রার্থীর
শীতলকুচি, কোচবিহারঃ উশুতে রাজ্য চ্যাম্পিয়ন কোচবিহারের শীতলকুচির মেয়ে। কৃতী কন্যার নাম সানি সুলতানা। ২১তম পশ্চিমবঙ্গ রাজ্য উশু চ্যাম্পিয়নশিপে সকলে টেক্কা দিয়ে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। এদিন তাঁর বাড়ি গিয়ে তাঁকে সংবর্ধনা জানালেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরিহর দাস।
গত ২৭ থেকে ২৯ মার্চ অবধি কলকাতার সল্টলেকে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কমপ্লেক্সে পশ্চিমবঙ্গ রাজ্য উশু চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর আসর বসেছিল। পশ্চিমবঙ্গ উশু অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত এই টুর্নামেন্টে তাউলু ও সান্দা উভয় বিভাগই অন্তর্ভুক্ত থাকে। অংশগ্রহণ করেন বিভিন্ন জেলার প্রতিভাবান মার্শাল আর্টিস্টরা। সেখানে প্রথম হয়ে শীতলকুচি সহ সমগ্র কোচবিহারের নাম উজ্জ্বল করেছেন সানি সুলতানা।
advertisement
আরও পড়ুনঃ আর কোনও গাফিলতি নয়! ফিশিং ব্যান পিরিয়ডে বন্ধ হোক মাছ ধরা, এবার বড় দাবিতে সরব খোদ মৎস্যজীবী সংগঠনগুলি
জানা গিয়েছে, এই কৃতী কন্যার পিতা দিনমজুরি করে কোনও মতে সংসার চালান। তবে মেয়ের স্বপ্নের পথে তা কখনও বাধা হতে দেননি। সানির এই সাফল্যের পিছনে তাঁর পরিবার ও কোচের পাশাপাশি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গদেরও হাত রয়েছে।
advertisement
advertisement
এদিন সানিকে ফুলের তোড়া দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শীতলকুচির তৃণমূল প্রার্থী হরিহর দাস বলেন, “ওর সাফল্যে শীতলকুচিবাসী হিসেবে আমরা গর্বিত। সাধারণ গরিব পরিবার থেকে উঠে এসে আমাদের ঘরের মেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য উশু চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছে। এছাড়াও ও বিভিন্ন জায়গা থেকে প্রচুর সার্টিফিকেট পেয়েছে। এত প্রতিভাবান এই মেয়ে আগামীদিনে বিশ্বদরবারে নিজেকে তুলে ধরুক, এর জন্য আমরা সবাই ওর পাশে রয়েছি, সার্বিকভাবে সহযোগিতা করব”।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: দিনমজুর বাবার সোনার টুকরো মেয়ে! উশুতে রাজ্যে প্রথম শীতলকুচির মেয়ে, গর্বে বুক ভরছে জেলাবাসীর
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement