South 24 Parganas News: আর কোনও গাফিলতি নয়! ফিশিং ব্যান পিরিয়ডে বন্ধ হোক মাছ ধরা, এবার বড় দাবিতে সরব খোদ মৎস্যজীবী সংগঠনগুলি
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: প্রতি বছর ফিশিং ব্যান পিরিয়ডে নজরদারি এড়িয়ে অনেকের বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ ওঠে। তাই এবার আগেভাগেই বড় দাবিতে সরব হল মৎস্যজীবী সংগঠনগুলি।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ প্রতি বছর নিয়ম করে ১৪ এপ্রিল থেকে ফিশিং ব্যান পিরিয়ড শুরু হয়। কিন্তু এর মধ্যেই নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেকে। প্রতি বছর এই অভিযোগ ওঠে। সেই জন্য এবার ব্যান পিরিয়ডের মধ্যে সঠিকভাবে আইন প্রয়োগ করার দাবি তুলল মৎস্যজীবী সংগঠনগুলি।
এই সময়ের মধ্যে মাছ ধরা পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির। প্রত্যেক বছর এই সময়টায় নজরদারির অভাবে দেখা যায় ছোট মাছও ধরা হচ্ছে। এই নজরদারিতে প্রশাসনের গাফিলতি থেকে যায় বলে দাবি মৎস্যজীবী সংগঠনের।
আরও পড়ুনঃ কম খরচে অধিক ফলন! এই পদ্ধতিতে টমেটো চাষ করে হতে পারেন মালামাল, দিশা দেখাচ্ছেন হেমতাবাদের চাষি
এই বিষয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা জানান, আইনের সঠিক প্রয়োগ না হলে এই কাজ চলবে। এতে অনেক মৎস্যজীবী ক্ষতির মুখে পড়েন। কিন্তু সঠিক নজরদারি চালালে তা আর হবে না। কীভাবে এই ঘটনা ঘটছে তা খুঁজে বের করতে হবে। নাহলে এই ঘটনায় যেসকল মৎস্যজীবীরা ব্যান পিরিয়ড মানছে তাঁদের ক্ষতি হয়। প্রশাসনের এই দিকে নজর দেওয়া উচিত।
advertisement
advertisement
প্রশাসনের তরফ থেকে বারবার মিটিং করে ছোট মাছ ধরা যাবে না বলে মৎস্যজীবীদের বলা হয়েছে। এরপরেও যদি কেউ প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সেক্ষেত্রে প্রশাসন অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক বলে দাবি মৎস্যজীবী সংগঠনগুলির।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানান, ব্যান পিরিয়ড রক্ষা করতে না পারলে ভবিষ্যতে মাছ পাওয়া যাবে না। এই সময় সরকারি আইন না মানলে বোট বাজেয়াপ্ত, জেল, জরিমানা সবই হতে পারে। কিন্তু নজরদারি বাড়াতে হবে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 31, 2026 2:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: আর কোনও গাফিলতি নয়! ফিশিং ব্যান পিরিয়ডে বন্ধ হোক মাছ ধরা, এবার বড় দাবিতে সরব খোদ মৎস্যজীবী সংগঠনগুলি










