advertisement

Agriculture News: কম খরচে অধিক ফলন! এই পদ্ধতিতে টমেটো চাষ করে হতে পারেন মালামাল, দিশা দেখাচ্ছেন হেমতাবাদের চাষি

Last Updated:

North Dinajpur Agriculture News: এই পদ্ধতি মূলত চিন এবং জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিক পদ্ধতি। এভাবেই টমেটো চাষ করে তাক লাগিয়েছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের এক কৃষক।

অভিনব পদ্ধতিতে টমেটো চাষ
অভিনব পদ্ধতিতে টমেটো চাষ
হেমতাবাদ, উত্তর দিনাজপুরঃ বাঙালির রান্নাঘরের এই অতি গুরুত্বপূর্ণ সবজি হল টমেটো। কমবেশি বহু রান্নাতেই এই সবজি ব্যবহৃত হয়। এবার এক বিশেষ পদ্ধতিতে টমেটো চাষ করে তাক লাগিয়েছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের কৃষক রানা মোহন্ত।
জানা যাচ্ছে, কম খরচে অধিক ফলনের একটি উপায় হল মালচিং পদ্ধতি। এটি মূলত চিন এবং জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি। সেই সঙ্গেই এই পদ্ধতি বৈজ্ঞানিকও। এই মালচিং পদ্ধতিতেই টমেটো ফলিয়ে তাক লাগিয়েছেন রানা।
আরও পড়ুনঃ বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ! নাটাবাড়ি-সিতাইয়ে কারা টিকিট পেলেন, কোচবিহারের দুই কেন্দ্রে বড় চমক
বর্তমানে এই অভিনব পদ্ধতিতে চাষের দিকে ঝুঁকছেন বহু কৃষক। মালচিং পদ্ধতিতে টমেটোর পাশাপাশি করলা, লঙ্কা, তরমুজ, শসার মতো ফসল ফলানো যায়। এই পদ্ধতিতে উৎপাদিত ফসলের দাম ও চাহিদা দু’টোই বেশি হওয়ায় অনেক চাষি এই পদ্ধতিতে টমেটো ফলানো শুরু করেছেন।
advertisement
advertisement
মালচিং পেপারে সবজি চাষের সুবিধা সম্বন্ধে এক কৃষিবিদ জানান, এই পদ্ধতিতে টমেটো চাষ করলে জমিতে প্রায় ১০ থেকে ২৫ ভাগ অবধি আর্দ্রতা সংরক্ষণ সম্ভব। এইভাবে চাষ করলে প্রচুর ফলন হওয়ার বিষয়ে কোনও সন্দেহ নেই। এছাড়া এই পদ্ধতিতে কৃষিকাজ করলে জমিতে আগাছা হয় না। মালচিং পেপারে কার্বন থাকায় আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি সারের গুণাগুণও ঠিক থাকে। ফলে ভাল ফলন পাওয়া যায়।
advertisement
সব মিলিয়ে, এই মালচিং পদ্ধতিতে চাষের বেশ কিছু সুবিধা রয়েছে। তাই ধীরে ধীরে বাংলার বুকে এই কৃষি পদ্ধতির ব্যবহারও বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: কম খরচে অধিক ফলন! এই পদ্ধতিতে টমেটো চাষ করে হতে পারেন মালামাল, দিশা দেখাচ্ছেন হেমতাবাদের চাষি
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement