advertisement

Bangla News: মেদিনীপুরের গর্ব এই ‘লাল বাড়ি’, যেখানে গর্জে উঠেছিল স্বাধীনতার বন্দুক, জানুন গর্বের ইতিহাস

Last Updated:

Bangla News: যখন বিভিন্ন প্রশাসনিক ভবন নীল সাদা রঙে পরিণত হয়েছে, তখন নিজের ঐতিহ্যকে ধরে রেখেছে প্রশাসনিক এই লাল ভবন। এখনও সেই ভবনের রঙ, বেশ কয়েক দশক আগের সেই ইতিহাস, আজও স্মরণ করিয়ে দেয় ইতিহাসের সেই দিনের কথা।

+
জেলা

জেলা পরিষদ ভবন

মেদিনীপুর, রঞ্জন চন্দ: মেদিনীপুর মানেই বিপ্লবের মাটি, মেদিনীপুর মানেই ইতিহাসের এক অবিরাম ধারা। ব্রিটিশ শাসনামলের অনেক আগে থেকেই এই জনপদ তার নিজস্ব ঐতিহ্যে ভাস্বর। ইংরেজরা প্রশাসনিক প্রয়োজনে মেদিনীপুর শহরকে তাদের অন্যতম কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল এবং গড়ে তুলেছিল বহু স্থাপত্য। তারই অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল মেদিনীপুরের বিখ্যাত ‘লাল বাড়ি’, যা বর্তমানে জেলা পরিষদ ভবন হিসেবে পরিচিত, এই ভবনের ইতিহাস অত্যন্ত প্রাচীন।
ব্রিটিশ শাসনের আগে এটি মূলত ছিল ‘কাছারি বাড়ি’। পরবর্তীতে ইংরেজরা একে জেলা কালেক্টরের অফিস এবং ম্যাজিস্ট্রেট ভবন হিসেবে ব্যবহার শুরু করে। আশ্চর্যের বিষয় হল, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক প্রশাসনিক ভবনের ভোলবদল হলেও, এই ভবনটি আজও তার আদি লাল রং এবং স্থাপত্যরীতি বজায় রেখেছে। আজও এটি জেলা সদরের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বাগদায় প্রার্থী সোমা ঠাকুর, চৌরঙ্গীতে সন্তোষ পাঠক! কে এই সোমা? বিজেপির চতুর্থ তালিকায় ১৩ প্রার্থীর নাম
তবে এই লাল বাড়ির বিশেষত্বের নেপথ্যে রয়েছে এক শিহরণ জাগান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ১৯৩২ সালে এই ভবনেই রচিত হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক স্বর্ণালি অধ্যায়। তৎকালীন অত্যাচারী ইংরেজ জেলাশাসক রবার্ট ডগলাস যখন এই ভবনে এক বৈঠক পরিচালনা করছিলেন, তখনই দুই নির্ভীক বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য এবং প্রভাংশু পাল, সেখানে প্রবেশ করে তাঁকে গুলি করে হত্যা করেন। পরাধীন ভারতে ব্রিটিশ প্রশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাড়ির উঠোন, বাগান বা ক্ষেতের মধ্যে কোনও গর্ত রয়েছে? সেটি বিষাক্ত সাপের গর্ত নয় তো? শনাক্ত করুন সহজেই
বর্তমানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রাচীন স্থাপত্যকে সযত্নে সংরক্ষণ করা হয়েছে। ভবনের সম্মুখভাগে স্থাপিত হয়েছে বীর বিপ্লবীদের মূর্তি, যা আগত সাধারণ মানুষকে পরাধীন ভারতের সেই বীরত্বগাথার কথা মনে করিয়ে দেয়। মেদিনীপুরের লাল বাড়ি তাই কেবল একটি ইটের ইমারত নয়, এটি জেলার আভিজাত্য, সংগ্রাম এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক অমর স্মারক। যখন বিভিন্ন প্রশাসনিক ভবন নীল সাদা রঙে পরিণত হয়েছে, তখন নিজের ঐতিহ্যকে ধরে রেখেছে প্রশাসনিক এই লাল ভবন। এখনও সেই ভবনের রঙ, বেশ কয়েক দশক আগের সেই ইতিহাস, আজও স্মরণ করিয়ে দেয় ইতিহাসের সেই দিনের কথা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Bangla News: মেদিনীপুরের গর্ব এই ‘লাল বাড়ি’, যেখানে গর্জে উঠেছিল স্বাধীনতার বন্দুক, জানুন গর্বের ইতিহাস
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement