WB Assembly Election 2026: বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ! নাটাবাড়ি-সিতাইয়ে কারা টিকিট পেলেন, কোচবিহারের দুই কেন্দ্রে বড় চমক
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Bengal Assembly Election 2026: এদিন বাংলার আরও ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম প্রকাশ করেছে বিজেপি। তার মধ্যে কোচবিহারের নাটাবাড়ি ও সিতাইয়ের নামও রয়েছে। এই দুই আসন থেকে পদ্ম শিবির কাদের টিকিট দিয়েছে জানুন।
কোচবিহারঃ এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন। জেলায় জেলায় জোরকদমে ভোট প্রচার চলছে। এই আবহে মঙ্গলবার সকালে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এদিন কোচবিহারের নাটাবাড়ি, সিতাই সহ বাংলার আরও ১৩টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির।
আসন্ন বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি আসনে গিরিজাশঙ্কর রায়কে টিকিট দিয়েছে বিজেপি। অন্যদিকে সিতাই কেন্দ্রে দলের তুরুপের তাস আশুতোষ বর্মা। দুই প্রার্থীই গ্রেটার নেতা বংশীবদন বর্মণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
আরও পড়ুনঃ কৃষিকাজেই লুকিয়ে মালামাল হওয়ার সিক্রেট! বিশেষ ফুল চাষ করে দু’হাতে রোজগার রায়গঞ্জের কৃষকের, আয়ের দিশা দেখাচ্ছেন অন্যান্যদেরও
কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরের নাম লেখান বংশীবদন ঘনিষ্ঠ গ্রেটার নেতা গিরিজাশঙ্কর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপিকে সমর্থন করার কথা বলেন বংশীবদনও। এবার নাটাবাড়ি ও সিতাই কেন্দ্রে তাঁর ঘনিষ্ঠ দু’জনকে টিকিট দিল গেরুয়া শিবির।
advertisement
advertisement
এদিন চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এর আগে প্রথম দফায় ১৪৪টি কেন্দ্র, দ্বিতীয় দফায় ১১২টি কেন্দ্র এবং তৃতীয় দফায় ১৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল পদ্ম শিবির। এদিন আরও ১৩টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করায় আর ৬টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা বাকি রইল।
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু’দফায় হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ। আগামী ৪ মে ফলাফল ঘোষণা।
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 31, 2026 12:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ! নাটাবাড়ি-সিতাইয়ে কারা টিকিট পেলেন, কোচবিহারের দুই কেন্দ্রে বড় চমক











