advertisement

Supplementary List: সব মিলিয়ে বাদ প্রায় ৮১ লক্ষ...চতুর্থ দফায় বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪৪-৪৫% নাম!

Last Updated:

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে নাম বাদ পড়লে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। আর ইতিমধ্যেই ট্রাইব্যুনালের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

মোট কত নাম বাদ, কী বলছে কমিশন
মোট কত নাম বাদ, কী বলছে কমিশন
কলকাতা: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরের তরফে ১৫২ টি বিধানসভা আসনের জন্য চারটি সাপ্লিমেন্টারি লিস্ট ও চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট-এর সাব সাপ্লিমেন্টারি লিস্ট ৪(a) প্রকাশ করেই প্রথম দফার ১৫২ টি আসনের ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হল। চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট এর অধীনে ৪(a) লিস্ট এ সোমবার সকালে প্রকাশ করা হয় কমিশনের তরফে।
সূত্রের খবর, এই ৪(এ ) লিস্টে রবিবার দুপুর ৩ টা থেকে রাত ১২টা পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করে জুডিশিয়াল অফিসাররা বুথ ভিত্তিক ই – সাইন করে তালিকা পাঠিয়েছেন, তার মধ্যে থেকে যাদের নাম addition তালিকায় নাম রয়েছে তাদের নামও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করে দেওয়া হল ১৫২ টি আসনের ভোটার তালিকা।
advertisement
advertisement
এরপর থেকে যে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ, পঞ্চম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে এবার যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরোবে সেখানে শুধুমাত্র দ্বিতীয় দফায় ১৪২ টি বিধানসভা এর under adjudication এ থাকা ভোটারদের নামের তালিকাই প্রকাশ হবে বলে কমিশন সূত্রে খবর।
advertisement
সূত্রের খবর, চতুর্থ তালিকায় এখনও পর্যন্ত রয়েছে ২ লক্ষ বিচারাধীন ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত সব মিলিয়ে বাদ গিয়েছে প্রায় ৮১ লক্ষ ভোটারের নাম। এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪৪ থেকে ৪৫ শতাংশ নাম।
advertisement
চূড়ান্ত তালিকা প্রকাশের সময়ই নির্বাচন কমিশন জানিয়েছিল প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়েছে। আর তারপর বিবেচনাধীন ৪০ লক্ষের মধ্যে বাদ পড়ে আরও ১৮ লক্ষ নাম। সব মিলিয়ে বাদ পড়েছে প্রায় ৮১ লক্ষ নাম।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে নাম বাদ পড়লে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। আর ইতিমধ্যেই ট্রাইব্যুনালের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে, এই ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Supplementary List: সব মিলিয়ে বাদ প্রায় ৮১ লক্ষ...চতুর্থ দফায় বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪৪-৪৫% নাম!
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement